Homeঅর্থনীতি১ বছরের মধ্যে চালু হবে ৫০টি বস্ত্র ও পাটকল: বাণিজ্যমন্ত্রী

১ বছরের মধ্যে চালু হবে ৫০টি বস্ত্র ও পাটকল: বাণিজ্যমন্ত্রী

-

 

 

দেশের ৫০টি বন্ধ পাট ও বস্ত্রকল আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন।

তিনি বলেন, ‘আজ (সোমবার) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি পর্যালোচনা বৈঠকে ২৫টি পাটকল ও ২৫টি বস্ত্রকল পুনরায় চালুর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করেছি।’

ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানান, বেশ কয়েকটি পাট ও বস্ত্রকল বেসরকারি-খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই ৫০টি মিল পুনরায় চালু করার কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টি হবে।

চলতি বছরের মধ্যেই আরও ছয়টি কারখানা পুনরায় চালু করা হবে বলেও জানান তিনি।

আসন্ন ঈদুল আজহায় কোনো কাঁচা চামড়া যেন নষ্ট না হয় সেটা নিশ্চিত করতে ডেপুটি কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট এলাকার মসজিদ ও মাদ্রাসার ইমামদের চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, দামের অসন্তোষের কারণে মানুষ অনেক সময় চামড়া ফেলে দেয়। কারণ, নষ্ট হয়ে গেলে চামড়ার কোনো মূল্য থাকে না। তাই পচন রোধে সরকারি খরচে চামড়ায় লবণ ব্যবহার করা হবে।
 

LATEST POSTS

আমার সব পুরস্কারকে ছাড়িয়ে গেছে একুশে পদক: ববিতা

আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ করার পর বিশ্বের নানান জায়গায় সম্মানিত হয়েছেন। নিজ দেশে বহুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পেয়েছেন আজীবন...

গ্রেট ফাদারল্যান্ডের ভূত: ভেনেজুয়েলায় চাভিসমো অধ্যায় কি শেষ?

গত আড়াই দশক ধরে ভেনেজুয়েলার রাজনীতি পরিচালিত হয়ে আসছে বামপন্থী জনতাবাদী মতাদর্শ চাভিসমো দ্বারা। যার শিকড়ে আছে সাম্রাজ্যবাদবিরোধিতা। তাই স্বাভাবিকভাবেই এই মতাদর্শ ওয়াশিংটনের নীতির সঙ্গে...

আসন ভাগাভাগি নিয়ে জামায়াত-ইসলামী আন্দোলনে টানাপোড়েন

ইসলামপন্থী দলগুলোর ভোট এক ছাতার নিচে আনতে প্রায় সাড়ে তিন মাস ধরে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। তবে নির্বাচনের...

তদন্ত কমিটিকে লিখিত বিবৃতি জমা দিলেন জাহানারা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার যৌন হয়রানির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির কাছে লিখিত বিবৃতি জমা দিয়েছেন।বৃহস্পতিবার জাহানারার আইনজীবী দলের পাঠানো এক...

Most Popular