Homeরাজনীতিশীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

-

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় এবং চলে রাত ৯টা পর্যন্ত।

প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমইএর সাবেক সভাপতি মতিন চৌধুরী, এমসিসিআই সভাপতি কামরান টি রহমান, বিএসএমএ সভাপতি মইনুল ইসলাম স্বপন, বিএবি সভাপতি আব্দুল হাই সরকার উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও অংশ নেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, উত্তরা মটরসের চেয়ারম্যান মতিউর রহমান, সিকম গ্রুপের এমডি আমিরুল হক, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার টিটু, স্টিল মিল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমইএ সভাপতি শওকত আজিজ রাসেল, ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার, বিএপিআই সভাপতি আব্দুল মুক্তাদির, স্কয়ার গ্রুপের এমডি তপন চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, প্রাণ গ্রুপের সিইও আহসান খান চৌধুরী, বিএসআরএমের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলি শামীম এহসান, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাহিদ কবির, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ, ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহির।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন বলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন উপস্থিত ব্যবসায়ীদের তারেক রহমানের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

LATEST POSTS

ইরান এখন যেসব চ্যালেঞ্জের মুখে

ইরানে গত সাড়ে চার দশক ধরে টিকে থাকা ইসলামি প্রজাতন্ত্রের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে চলমান বিক্ষোভ। পাশাপাশি বাড়ছে বিদেশি চাপও।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে...

‘জাকেরকে আমার পছন্দ নয়’: নোয়াখালী এমডির মন্তব্যে বিতর্ক

নোয়াখালী এক্সপ্রেসের প্রথম বিপিএল অভিযানের আগেই দলের ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বজলুর রহমান রতন। অধিনায়ক নির্বাচন নিয়ে তার অস্বাভাবিক...

হ্যান্ডকাফ–শেকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র 

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ সামরিক ফ্লাইটে আরও ৩১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা কর্মীদের দাবি, প্রায় ৬০ ঘণ্টা হাতকড়া ও শেকল পরানো অবস্থায় তাদের...

উচ্চ মূল্যস্ফীতি, ঋণের চাপ ও রপ্তানি সংকট: কোন পথে বাংলাদেশের অর্থনীতি?

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অর্থনৈতিক নানা...

Most Popular