Homeসারাদেশসুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার সময় আটক ৭

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার সময় আটক ৭

-

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় ঢুকে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে সাত জেলেকে আটক করেছে বন বিভাগ।

আজ রোববার দুপুর ১২টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। দ্য ডেইলি এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক।

আটকরা হলেন—বাগেরহাট জেলার মংলা উপজেলার উলবুনিয়া গ্রামের বাসিন্দা মো. মহসিন শেখ (৪০), একই গ্রামের মো. মোশারফ শেখ (৪০), ইব্রাহিম শেখ (৩০), মো. ইয়ামিন মোসাল্লি (১৮), দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মো. একরাম শেখ (২৪), চাঁদপাই গ্রামের মো. শওকত আলী ফকির (৫৫) ও আন্ধারিয়া গ্রামের মো. সাফারাত ফকির (৪৫)।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, অভয়ারণ্য মান্দারবাড়িয়া এলাকায় ঢুকে একদল জেলে মাছ ও কাঁকড়া ধরছেন। পরে অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়। এ সময় তাদের ইঞ্জিনচালিত নৌকাসহ মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মান্দারবাড়িয়া টহল ক্যাম্পের বনপ্রহরী সিকদার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। সাত জেলেকে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

 

LATEST POSTS

ডাফির ঝলকে উইন্ডিজকে বিধ্বস্ত করে এগিয়ে নিউজিল্যান্ড

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে যেন ঝড় তুললেন জ্যাকব ডাফি। দারুণ আগ্রাসনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দিলেন এই কিউই পেসার। তার ফাইফারে মাত্র তিন দিনের...

রোহিঙ্গাদের জন্য আসা ত্রাণের অর্থ অপব্যবহারের খেসারত

রোহিঙ্গা শরণার্থী সংকট বিশ্বের সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী মানবিক সংকটগুলোর একটি। মিয়ানমার থেকে নিপীড়িত হয়ে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে তাদের...

নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয়ে সরকার-আইএমএফ দ্বন্দ্ব, কেন্দ্রে ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সরকার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের এই অন্যতম প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক...

নিলামে কার্ট কোবেইনের গিটার, দাম উঠতে পারে ৬১ কোটি টাকা

৯০ এর দশকে রক মিউজিককে আদ্যোপান্ত বদলে দেওয়ার পেছনে যে কয়েকটি ব্যান্ডের বিশেষ অবদান আছে, তাদের মধ্যে নির্ভানা অন্যতম। নির্ভানা রেডিওহেডসহ আরও বেশ কয়েকটি ব্যান্ড...

Most Popular