Homeতথ্যপ্রযুক্তিহোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ইউজারনেম সুবিধা, নম্বর শেয়ার না করেও করা যাবে যোগাযোগ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ইউজারনেম সুবিধা, নম্বর শেয়ার না করেও করা যাবে যোগাযোগ

-

পরিবার, বন্ধু বা ব্যবসায়িক যোগাযোগের জন্য মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আর ফোন নম্বর শেয়ার করতে হবে না।

হোয়াটসঅ্যাপের এক বিবৃতির বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা এখন অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য একটি স্বতন্ত্র ইউজারনেম বেছে নিতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য ব্যবহারকারীদের ফোন নম্বরের গোপনীয়তা আরও সুরক্ষিত করা।

কোম্পানিটি জানায়, ফোন নম্বরে প্রবেশাধিকার সীমিত করা হলে বড় কোনো গ্রুপ চ্যাটে যুক্ত হওয়ার সময় বা কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে প্রথমবার যোগাযোগের ক্ষেত্রে নম্বর স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হবে না।

মেটা জানিয়েছে, এ সুবিধার জন্য কোনো পাবলিক ডিরেক্টরি থাকবে না এবং ইউজারনেমের কোনো পরামর্শও দেখানো হবে না। ফলে কারও সঙ্গে যোগাযোগ করতে হলে তার সঠিক ইউজারনেম জানতে হবে।

মেটার দাবি অনুযায়ী, হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী এখন ৩০০ কোটিরও বেশি। ফলে অনেকের পছন্দের প্রথম ইউজারনেমটি নাও পাওয়া যেতে পারে।

কোম্পানিটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে বিশ্বজুড়ে ইউজারনেম সংরক্ষণের সুবিধা চালু করা হবে। প্রতিটি দেশে এ সুবিধা চালুর সময় ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হবে।

এদিকে কনটেন্ট নির্মাতা, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত নিজেদের বিদ্যমান ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবে।
 

LATEST POSTS

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের...

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

চলতি বছর বর্তমান মূল্যে মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসেবে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রকাশিত 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক' প্রতিবেদনে এমন...

জীবনে স্ত্রীর অবদানই ৯০ ভাগ: আবুল হায়াত

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও পরিচালক আবুল হায়াতের বিবাহিত জীবনের ৫৬ বছর পূর্ণ হয়েছে আজ ৪ ফেব্রুয়ারি।এই দীর্ঘ পথচলার অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে তিনি কথা...

ভেনেজুয়েলা কতদিন নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ বছরের পর বছর স্থায়ী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বুধবার দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে...

Most Popular