Homeরাজনীতিখালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমাসহ পরিবারের সদস্যরা

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমাসহ পরিবারের সদস্যরা

-

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে যান তারা। 

এ সময় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তার মেয়ে জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর দোয়া ও মোনাজাত করেন। 

খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বুধবার জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

LATEST POSTS

র‍্যাঙ্কিংয়ে আট ধাপ পেছালেন আফিদা, ঋতুপর্ণারা

নারী ফুটবলে জাগরণের পর র‍্যাঙ্কিংয়েও সুফল পেয়েছিলো বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সের জেরে আট ধাপ পিছিয়ে গেছে আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের দল।নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে১৯৮টি...

৩ জেলায় তিনজনকে হত্যা

দেশের তিন জেলায় তিনজনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক কৃষকের দুই পা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোরে তানভীর (২২) নামে এক...

বাংলাদেশি শিক্ষিত তরুণদের ‘স্কিল গ্যাপ’ ও কর্মসংস্থানের বাস্তবতা

বাংলাদেশে কি সত্যিই চাকরির অভাব? নাকি আমরা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরিতে ব্যর্থ হচ্ছি? সাম্প্রতিক বাস্তবতায় এই প্রশ্নটি আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে।একদিকে প্রতি বছর...

বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি সংকটে দুর্বল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

‘দিনে পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্কও থাকে না। বেশিরভাগ সময় ফোনে কথা বলতেই পারি না’—কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার চর বাহাদুরপুর...

Most Popular