Homeখেলাধুলার‍্যাঙ্কিংয়ে আট ধাপ পেছালেন আফিদা, ঋতুপর্ণারা

র‍্যাঙ্কিংয়ে আট ধাপ পেছালেন আফিদা, ঋতুপর্ণারা

-

নারী ফুটবলে জাগরণের পর র‍্যাঙ্কিংয়েও সুফল পেয়েছিলো বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সের জেরে আট ধাপ পিছিয়ে গেছে আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের দল।

নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে১৯৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১১২তম। সাম্প্রতিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে টানা চারটি পরাজয়ের পর এই অবনমন ঘটে।

আগস্টে তারা দুর্দান্ত এক সাফল্য অর্জন করেছিল—ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে উঠার পর র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে ২৪ অক্টোবর থেকে ২ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থাইল্যান্ড, মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলেছিল। তবে সবগুলো ম্যাচেই হারায় ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থানে নেতিবাচক প্রভাব পড়ল।

দক্ষিণ এশিয়ার ভেতরে বাংলাদেশ আগের মতোই তৃতীয় স্থানে আছে ভারত ও নেপালের পিছনে। ভারত চার ধাপ পিছিয়ে এখন ৬৭তম স্থানে, আর নেপাল ধরে রেখেছে তাদের আগের ৮৯তম অবস্থান।

পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ যথাক্রমে ১৫৩তম, ১৬৩তম, ১৬৫তম ও ১৬৭তম অবস্থানে রয়েছে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে এখনো স্পেন। দ্বিতীয় স্থানে আছে, তাদের পরে রয়েছে জার্মানি, ইংল্যান্ড ও সুইডেন।

LATEST POSTS

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমাসহ পরিবারের সদস্যরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে যান তারা। এ সময় খালেদা...

৩ জেলায় তিনজনকে হত্যা

দেশের তিন জেলায় তিনজনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক কৃষকের দুই পা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোরে তানভীর (২২) নামে এক...

বাংলাদেশি শিক্ষিত তরুণদের ‘স্কিল গ্যাপ’ ও কর্মসংস্থানের বাস্তবতা

বাংলাদেশে কি সত্যিই চাকরির অভাব? নাকি আমরা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরিতে ব্যর্থ হচ্ছি? সাম্প্রতিক বাস্তবতায় এই প্রশ্নটি আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে।একদিকে প্রতি বছর...

বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি সংকটে দুর্বল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

‘দিনে পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্কও থাকে না। বেশিরভাগ সময় ফোনে কথা বলতেই পারি না’—কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার চর বাহাদুরপুর...

Most Popular