Homeরাজনীতিপতাকা মোড়ানো গাড়িতে গুলশানে খালেদা জিয়ার মরদেহ

পতাকা মোড়ানো গাড়িতে গুলশানে খালেদা জিয়ার মরদেহ

-

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার শেষবারের মতো গুলশানে তার পুত্র তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে।

সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজিং ভ্যানে করে মরদেহ নিয়ে বাসভবনের উদ্দেশে যাত্রা শুরু হয়। 

হাসপাতাল থেকে বাসভবন পর্যন্ত রাস্তার দুই পাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

ভোর থেকেই প্রিয় নেত্রীকে শেষবার দেখার জন্য বাসভবনের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। বাসভবনে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।

আজ দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

গতকাল মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

LATEST POSTS

মার্কিন জ্বালানির প্রাণকেন্দ্র হবে ভেনেজুয়েলা: মাচাদো

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় চলছে তুলকালাম কাণ্ড। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে গেছে মার্কিন সেনা। ইতোমধ্যে মাদুরোকে...

পুর্বাচলে হারিয়ে যাওয়া মাটি: তদন্ত কমিটি গঠনের নির্দেশ বিসিবির

পুর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড নিয়ে উঠে এসেছে উদ্বেগজনক অভিযোগ। স্টেডিয়াম নির্মাণের জন্য বরাদ্দ করা বিপুল পরিমাণ মাটি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ায় বিষয়টি নিয়ে বিসিবির ভেতরেই...

খাঁচা থেকে সিংহ বেরিয়ে যাওয়াসহ আলোচিত যত ঘটনা

বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় প্রায়ই ছোট-বড় নানা দুর্ঘটনা ঘটে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১৯৭৪ সাল থেকে রাজধানীর মিরপুরের এই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা আবারও প্রশ্নের মুখে...

বাজেটের কর কাঠামো কতটা ন্যায্য হলো

বাংলাদেশের অর্থনীতির গুরুতর একটি সংকট হলো—অর্থনীতির আকারের তুলনায় কর আহরণের হার বিশ্বের সবচেয়ে কমগুলোর মধ্যে অন্যতম। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন ও সুদানের সামান্য...

Most Popular