Homeখেলাধুলাসালাহ বিতর্ক ছাপিয়ে ইন্টারের মাঠে গিয়ে জিতল লিভারপুল

সালাহ বিতর্ক ছাপিয়ে ইন্টারের মাঠে গিয়ে জিতল লিভারপুল

-

মোহামেদ সালাহকে ঘিরে সৃষ্ট অস্থিরতা, বিতর্কের মাঝে দারুণ এক স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে তাদের মাঠে গিয়ে হারিয়ে এসেছে আর্নে স্লটের দল।

মিলানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ লিভারপুল জিতেছে ১-০ গোলে। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন দমিনিক সোবোসলাই।

গত কয়েক বছর ধরে লিভারপুলের সাফল্যের অন্যতম নায়ক সালাহ সম্প্রতি ছন্দ নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে তাকে টানা তিন ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখার পর তেতে উঠেন তিনি। স্লটের সঙ্গে সম্পর্ক নষ্টের কথা নিয়ে আসেন সামনে। ক্ষোভ নিয়ে বলেন, ক্লাব তাকে ‘বাসের নিচে’ ছুঁড়ে ফেলেছে। এমন অনুভূতিতে আক্রান্ত তিনি। দাবি করেন ব্যর্থতার সব দায় তাকে দেওয়া হচ্ছে।

এই অবস্থান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয় সালাহকে। মিলান যাত্রায় তিনি সঙ্গী হতে পারেননি। বিতর্ক নিয়ে হওয়া ম্যাচে লিভারপুলের পারফরম্যান্সে নজর ছিল সবারই।

খেলায় গোলের সবচেয়ে কাছাকাছি এসেছিল লিভারপুলই। ৩৭ মিনিটে ইব্রাহিমা কোনাতের কাছ থেকে নেওয়া হেড গোল হলেও দীর্ঘ ভিএআর দেখে তা বাতিল করা হয়, কারণ তার আগেই হুগো একিটিকের হ্যান্ডবল ধরা পড়ে।

মঙ্গলবারের জয়ে ছয় ম্যাচে লিভারপুলের পয়েন্ট হলো ১২। এর ফলে বুধবারের ম্যাচের আগে তারা সোজা শেষ ষোলোতে যাওয়ার জায়গা হিসেবে থাকা শীর্ষ আটের ভেতর রয়েছে।

অন্যদিকে, ইন্টার আছে পঞ্চম স্থানে। টানা দুটি ইউরোপিয়ান ম্যাচ হারের পর তারা প্রায় কিছুই তৈরি করতে পারেনি চোটে জর্জরিত লিভারপুলের বিপক্ষে। যেখানে শুধু “বিদ্রোহী” সালাহ নয়, ফিটনেস সমস্যায় থাকা কোডি গাকপো, ফেদেরিকো কিয়েসা ও ওয়াতারু এন্ডোওকেও পায়নি লিভারপুল। তবু সুযোগ কাজে লাগাতে পারেনি ইন্টার।

LATEST POSTS

‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তিতে কী পরিবর্তন আসছে

ওয়েব সিরিজ 'গোলাম মামুন'-এর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। প্রথম কিস্তিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর। দ্বিতীয় কিস্তিতেও তারা থাকছেন।এর নির্মাতা হিসেবে...

মিয়ানমারে প্রথম ধাপের ভোটে ৮৭ শতাংশ আসনে বিজয়ী সেনা সমর্থিত দল

মিয়ানমারে সামরিক জান্তার অধীনে আয়োজিত হচ্ছে সাধারণ নির্বাচন। দেশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ সরকারের হাতে না থাকা সত্ত্বেও নির্বাচন আয়োজন করে জেনারেল  মিন অং হ্লাইং-এর...

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে।প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে...

হরিহরপাড়া বধ্যভূমি: বুড়িগঙ্গা পাড়ের যে গ্রামে হত্যা করা হয় ২০ হাজার মানুষকে

'দিনভর বিহারিদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে নারী-পুরুষদের ডিপোতে তুলে আনত। দিনের বেলায় পুরুষদের ওপর নির্যাতন চালাত। রাত আটটা-নয়টার দিকে চোখ বেঁধে...

Most Popular