Homeখেলাধুলাব্যক্তিগত পুরস্কার সব সময় দারুণ অনুভূতি দেয়: মেসি

ব্যক্তিগত পুরস্কার সব সময় দারুণ অনুভূতি দেয়: মেসি

-

লিওনেল মেসির ব্যক্তিগত অর্জনের ঝুলি অনেক ভারি। ফুটবলের শ্রেষ্ঠ সব পুরস্কারই জেতা হয়ে গেছে তার। এত এত পুরস্কার জিতলেও যেকোনো অর্জন নতুন করেই আন্দোলিত করে তাকে। টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকার (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার জিতে বললেন , ‘এই অনুভূতি দারুণ’।

মঙ্গলবার মেসির হাতে উঠে এই পুরস্কার। এমএলএসের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুটি এমভিপি পুরস্কারের মালিক হলেন — তার আগে শুধু প্রেকি ১৯৯৭ এবং ২০০৩ সালে এ অর্জন করেছিলেন। পুরস্কার জিতে অনুভূতি জানাতে গিয়ে মেসি বলেন,  ‘এই পুরস্কার পেয়ে আমি খুশি এবং এই লিগের ইতিহাসে টানা দুই বছর এটি জেতা প্রথম ব্যক্তি হতে পেরে আনন্দিত। আমি খুবই কৃতজ্ঞ।’

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড মৌসুমে ২৯ গোল করেছেন — যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে চতুর্থ সর্বোচ্চ — এবং আরও ১৯টি গোল করিয়েছেন, যার ফলে তিনি জিতেছেন এমএলএস গোল্ডেন বুট। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই নাম বলেন, ‘এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ। ব্যক্তিগত পুরস্কার পাওয়া সবসময়ই ভালো লাগে, দারুণ অনুভূতি দেয়। কিন্তু আমি এটি আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাদের সাহায্যেই আমি গোল্ডেন বুট জিততে পেরেছি।’

অক্টোবরে মায়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তিতে সই করা মেসি মৌসুমে গোল এবং অ্যাসিস্ট — দুই বিভাগেই শীর্ষে থাকা লিগের দ্বিতীয় খেলোয়াড়; এর আগে ২০১৫ সালে টরন্টোর সেবাস্টিয়ান জিওভিনকো এই কীর্তি করেছিলেন।

এই বছরের এমএলএস প্লে-অফে মেসি ছয় গোল করেছেন এবং নয়টি অ্যাসিস্ট করেছেন। গত সপ্তাহান্তে ভ্যাঙ্কুভারকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে। ফাইনালে দুটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করে মেসি জিতেছেন এমএলএস কাপের এমভিপি সম্মান।

এটি দক্ষিণ আমেরিকান ম্যাজিশিয়ানের ট্রফি কেবিনেটে সর্বশেষ সংযোজন, যেখানে আছে রেকর্ড আটটি ব্যালন ডি’অর, তিনটি ফিফা বেস্ট মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড এবং দুটি ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল।

মৌসুমে মোট ভোটের ৭০.৪৩ শতাংশ পেয়ে মেসি ছিলেন অনায়াসে এমভিপি বিজয়ী। দ্বিতীয়স্থান অধিকারী সান ডিয়েগো এফসির আনডার্স ড্রেয়ার পেয়েছেন ১১.১৫ শতাংশ ভোট। মিডিয়া ভোটে মেসির প্রাপ্তি ৮৩.০৫ শতাংশ, ক্লাব ভোটে ৭৩.০৮ শতাংশ এবং খেলোয়াড় ভোটে ৫৫.১৭ শতাংশ।

LATEST POSTS

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. বিজয় (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর কাঁধ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী মাহমুদুল...

বিদ্যুতের দাম বৃদ্ধি: বিএনপি কেন ব্যর্থ বিদ্যুৎ নীতিতে ফিরছে?

বিএনপি নির্বাচনী ইশতেহারে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ-জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল। বলেছিল, ক্যাপাসিটি চার্জসহ রেন্টাল ও স্বল্পমেয়াদি চুক্তিগুলো পর্যালোচনা করে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, পেশার স্বীকৃতি দাবি হকার্স ইউনিয়নের

ঢাকা শহরে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ‘দমনমূলক’ হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে ‘হকার আইন’ প্রণয়ন এবং...

টিএসসিতে কাল থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র’

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার ও বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) ২০০২ সাল থেকে আয়োজন করে আসছে বাংলা সিনেমার উৎসব...

Most Popular