Homeরাজনীতিখালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

-

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

আজ মঙ্গলবার ঢাকার পাকিস্তান হাইকমিশন জানায়, বুধবার সকালে একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা রয়েছে।

খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে।

আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তিনি বিএনপির চেয়ারপারসন ও তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন।

LATEST POSTS

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত অন্তত ৪০

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় সামরিক সদস্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।তিনি নাম প্রকাশ না করার শর্তে...

রিয়ালে সম্ভাব্য নতুন কোচের তালিকায় নাম আছে ক্লপেরও

সেল্টা ভিগোর কাছে বিব্রতকর ২-০ গোলের হার রিয়াল মাদ্রিদে সৃষ্টি করেছে তীব্র অস্থিরতা, আর সেই সংকটের মধ্যেই শোনা যাচ্ছে ছাঁটাই হতে পারেন জাবি আলোনসো। আর...

গোপালগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পরিবারের

গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, গতকাল বৃহস্পতিবার মেয়েটি আত্মহত্যা করেছে।আজ শুক্রবার মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল দ্য...

চীনের হামলা ঠেকাতে তাইওয়ানের রোবট কুকুর

দক্ষিণ চীন সাগরে অবস্থিত তাইওয়ানের নিয়ন্ত্রিত দ্বীপগুলোতে টহল দেওয়া এবং সম্ভাব্য চীনা হামলা প্রতিরোধে সশস্ত্র রোবট কুকুর ব্যবহারের পরিকল্পনা করছে তাইওয়ান।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে...

Most Popular