Homeঅর্থনীতিমার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার

মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার

-

এ বছরের মার্চে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মূলত প্রবাসী বাংলাদেশিরা ঈদুল ফিতর উদযাপনে পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠানোয় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনাও এই প্রবাহ বাড়াতে অবদান রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে প্রবাসী আয় এসেছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। সে হিসাবে এ বছর প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৪ শতাংশ।

এছাড়া মার্চসহ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে মোট প্রবাসী আয় এসেছে ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক লেনদেন পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার।

তবে বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে আগামী মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমতে পারে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন ব্যাহত হওয়া এবং ওই অঞ্চলের অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে রেমিট্যান্স প্রবাহের গতি কমতে পারে।

এদিকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ফলে ইতোমধ্যে তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সারের দাম বেড়েছে। কারণ, ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে প্রায় এক-পঞ্চমাংশ তেল এবং প্রায় এক-তৃতীয়াংশ সারের চালান পরিবহন করা হয়।

LATEST POSTS

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত অন্তত ৪০

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় সামরিক সদস্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।তিনি নাম প্রকাশ না করার শর্তে...

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।আজ মঙ্গলবার ঢাকার পাকিস্তান হাইকমিশন জানায়, বুধবার...

রিয়ালে সম্ভাব্য নতুন কোচের তালিকায় নাম আছে ক্লপেরও

সেল্টা ভিগোর কাছে বিব্রতকর ২-০ গোলের হার রিয়াল মাদ্রিদে সৃষ্টি করেছে তীব্র অস্থিরতা, আর সেই সংকটের মধ্যেই শোনা যাচ্ছে ছাঁটাই হতে পারেন জাবি আলোনসো। আর...

গোপালগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পরিবারের

গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, গতকাল বৃহস্পতিবার মেয়েটি আত্মহত্যা করেছে।আজ শুক্রবার মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল দ্য...

Most Popular