Homeতথ্যপ্রযুক্তিনতুন চিপ আনছে এনভিডিয়া, ব্যক্তিগত কম্পিউটারে থাকবে সরাসরি এআই

নতুন চিপ আনছে এনভিডিয়া, ব্যক্তিগত কম্পিউটারে থাকবে সরাসরি এআই

-

প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর কোম্পানি এনভিডিয়া ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা নিয়ে আসবে, এমন একটি নতুন চিপ উন্মোচন করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই নতুন চিপের মাধ্যমে প্রতিষ্ঠানটি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি), ইন্টেল এবং অ্যাপলের সঙ্গে এবার সরাসরি প্রতিযোগিতায় নামল।

কম্পিউটেক্স সম্মেলনে অংশ নিতে বর্তমানে তাইওয়ানে অবস্থানরত এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং বলেন, তারা মাইক্রোসফটের সঙ্গে মিলে তিন বছর ধরে কাজ করে ‘আরটিএক্স স্পার্ক’ নামে একটি নতুন চিপ বানিয়েছে। এই চিপের লক্ষ্য হলো ব্যক্তিগত কম্পিউটারকে এআই উপযোগী করে নতুনভাবে তৈরি করা।

তিনি আরও বলেন, তাইওয়ানের কোম্পানি মিডিয়াটেকের সহায়তায় এনভিডিয়া আরটিএক্স স্পার্ক চিপটি তৈরি করেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সহ-প্রতিষ্ঠাতা নীল শাহ রয়টার্সকে বলেন, আরটিএক্স স্পার্ক সাধারণ পিসিকে একটি স্মার্ট এআই কম্পিউটারে বদলে দেবে। আগামী দিনে ব্যক্তিগত এআই সহকারীর চাহিদা বাড়ার সঙ্গে এই ধরনের কম্পিউটার প্রতিটি বাড়িতেই দেখা যাবে।

রয়টার্স জানায়, নতুন এই চিপ এবং ভেরা সিপিইউ থেকে বোঝা যাচ্ছে, এনভিডিয়া এখন পিসি ও প্রসেসর বাজারেও মনোযোগ দিচ্ছে। জেনসেন হুয়াং তার মূল বক্তৃতার বড় অংশে এই দুটি পণ্য নিয়েই কথা বলেছেন।

পাঁচ ট্রিলিয়ন ডলারের কোম্পানি এনভিডিয়ার প্রধান জানান, ভেরা সিপিইউ মূলত এআই এজেন্টের কথা মাথায় রেখে তৈরি। ওপেনএআই, অ্যানথ্রপিক ও স্পেসএক্সের মতো কোম্পানিগুলোও এটি ব্যবহার করতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এই চিপ উন্মোচনের পর যুক্তরাষ্ট্রের প্রাক-বাজার লেনদেনে এএমডি ও ইন্টেলের শেয়ার প্রায় ৪ শতাংশ করে কমে যায়। কোয়ালকমের শেয়ার প্রায় ৭ শতাংশ এবং অ্যাপলের শেয়ার শূন্য দশমিক ৬ শতাংশ কমে। অন্যদিকে সফটওয়্যার খাতের শেয়ারের পুনরুদ্ধারের প্রভাবে মাইক্রোসফটের শেয়ার ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে।

LATEST POSTS

ইয়েমেন ভাঙতে এবার গণভোটের ডাক

ইয়েমেন ভেঙে যাওয়া যেন ক্রমশই বাস্তবতার রূপ নিচ্ছে। উত্তর ও দক্ষিণাঞ্চল নিয়ে এখন যুদ্ধবিধ্বস্ত যে ইয়েমেন বিশ্ব মানচিত্রে দেখা যাচ্ছে তা এক সময় দুটি স্বাধীন...

খালেদা জিয়ার প্রয়াণে বিশ্বনেতাদের শোক

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ, বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো শোক প্রকাশ করেছে। তার রাজনৈতিক উত্তরাধিকারকে শ্রদ্ধার পাশাপাশি...

আবার আমিরুলের হ্যাটট্রিক, চ্যালেঞ্জার ট্রফি জিতল বাংলাদেশ

ছয় ম্যাচে পঞ্চম হ্যাটট্রিকের দেখা পেলেন অসাধারণ ছন্দে থাকা আমিরুল ইসলাম। তিনি ফের দ্যুতি ছড়ানোয় ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রিয়াকে হারাল বাংলাদেশ। এতে...

আড়াই ঘণ্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি

ঢাকায় মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ডেইজি নামের সিংহীটিকে খাঁচায় ফেরানো হয়েছে।আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বেরিয়ে...

Most Popular