Homeবিনোদন‘তার সঙ্গে কাজ করে আমি তৃপ্ত’

‘তার সঙ্গে কাজ করে আমি তৃপ্ত’

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত সম্প্রতি রায়হান রাফীর দুটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমা দুটি হলো ‘প্রেসার কুকার’ ও ‘আন্ধার’। এই সিনেমাগুলো নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং পরিচালকের প্রশংসা করতে গিয়ে গাজী রাকায়েত মন্তব্য করেন, রায়হান রাফীর কাজ তাকে জহির রায়হানের কথা মনে করিয়ে দেয়।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে গাজী রাকায়েত জানান, ‘প্রেসার কুকার’ সিনেমায় তাকে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে। তিনি বলেন, ‘খুব ভালো একটি কাজ হচ্ছে। আমার বিশ্বাস, দর্শকরা এটি গ্রহণ করবেন।’ এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে আছেন মিশা সওদাগর, শবনম বুবলীসহ আরও অনেকে।

‘আন্ধার’ সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এখানে তিনি একজন গবেষকের চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমায় সিয়াম আহমেদও অভিনয় করেছেন। গাজী রাকায়েত বলেন, ‘দুটি সিনেমার গল্প দুই রকম এবং আমার চরিত্রগুলোতেও ভিন্নতা আছে। দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে ভালো কিছু উপভোগ করবেন বলে আমি আশাবাদী।’

রায়হান রাফী সম্পর্কে গাজী রাকায়েত বলেন, ‘রাফী একজন চৌকস পরিচালক। তিনি সময়কে ধরতে পারেন এবং দর্শকদের মনের ভাষা ভালো বোঝেন। আমার দেখা অন্যতম সেরা একজন পরিচালক তিনি।’

তিনি আরও বলেন, ‘একসঙ্গে দুটি সিনেমা পরিচালনার মতো মেধা তার আছে। জহির রায়হানও এমন করেই দর্শকদের ভাষা বুঝতেন এবং একসঙ্গে একাধিক কাজ করার মেধা ও গুণ তাঁর ছিল। জহির রায়হান ও রায়হান রাফীর কাজের ধরন হয়তো আলাদা, কিন্তু দুজনেই ভীষণ পরিশ্রমী এবং দর্শকদের মনের ভাষা বুঝতে পারেন।’

পরিচালক হিসেবে রায়হান রাফী অভিনেতার কাছ থেকে সেরাটা বের করে নিতে পারেন বলেও উল্লেখ করেন গাজী রাকায়েত। তিনি বলেন, ‘তার সঙ্গে কাজ করে আমি তৃপ্ত।’

সিনেমার পাশাপাশি গাজী রাকায়েত বর্তমানে ‘খুশবু’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন, যেখানে তিনি নাম ভূমিকায় থাকা খুশবুর বাবার চরিত্রে অভিনয় করছেন।

এ ছাড়া তার পরিচালিত তৃতীয় সিনেমা ‘মানুষটিকে দেখ’ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে এবং মুক্তির অপেক্ষায় রয়েছে।

LATEST POSTS

মাদুরোকে আটকে যুক্তরাষ্ট্রের আড়াই ঘণ্টার গোপন অভিযানের আদ্যোপান্ত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্র যে সামরিক ও গোয়েন্দা অভিযান চালায়, সেটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম ঝুঁকিপূর্ণ ও জটিল অভিযান হিসেবে বর্ণনা করেছে মার্কিন...

জামায়াত-এনসিপি জোট: সংস্কারের রাজনীতি, না কি আদর্শের আপস?

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে...

ড্রেসিং রুমের রাজনীতিতে পরাজিত আলোনসো!

সান্তিয়াগো বার্নাব্যুর সেই বিকেলে ভিনিসিয়ুস জুনিয়রের বিস্ফোরণ শুধু এক মুহূর্তের আবেগ ছিল না, এটি ছিল জাবি আলোনসোর গড়ে তোলা রিয়াল মাদ্রিদের প্রকল্পে গভীর একটি ফাটল।...

মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা...

Most Popular