Homeবিনোদনমুহূর্তেই শেষ বিটিএসের ৩ কনসার্টের সব টিকিট

মুহূর্তেই শেষ বিটিএসের ৩ কনসার্টের সব টিকিট

-

দীর্ঘ বিরতি ভেঙে ফিরছে কে-পপ ব্যান্ড বিটিএস। সম্প্রতি তারা ওয়ার্ল্ড ট্যুরের সূচি ঘোষণা করেছে। এরপর ব্যান্ডটি এপ্রিলে ওয়ার্ল্ড ট্যুরের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে। তবে অগ্রিম বিক্রি শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে এক লাখের বেশি ভক্ত অনলাইনে প্রবেশ করে। মুহূর্তেই শেষ হয়ে যায় গিয়ংগি প্রদেশের গোয়াংয়ে এপ্রিলের তিনটি কনসার্টের সব টিকিট।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, অফিসিয়াল ফ্যান ক্লাবের সদস্য হয়েও মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে অনেকে টিকিট কিনতে পারেননি।

এতে বোঝা যায়, বিটিএসের জনপ্রিয়তা যেমন অটুট, তেমনি কে-পপ কনসার্টের টিকিট পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। শুধু টিকিট পাওয়া কঠিন হয়ে ওঠেনি, দামও চমকে দেওয়ার মতো। গোয়াং কনসার্টের সবচেয়ে দামি টিকিট ২ লাখ ৬৪ হাজার ওনে (প্রায় ১৮৩ ডলার) বিক্রি হয়েছে। এটি ২০২২ সালের পারমিশন টু ডান্স অন স্টেজ কনসার্টের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।

আর যদি ২০১৮ সালের সঙ্গে তুলনা করা হয়, তখন সবচেয়ে দামি টিকিটের দাম ছিল প্রায় ১ লাখ ১০ হাজার ওন, সেখানে এখন দাম বেড়েছে প্রায় ২৪০ শতাংশ।

কে-পপ শিল্পে এখন আর ২ লাখ ওনের বেশি দামে টিকিট বিক্রি ব্যতিক্রম নয়। ২০২২ সালে বিটিএস প্রথম দুই লাখের বেশি দামে টিকিট বিক্রি করেছিল। তখন তারা সাউন্ডচেক প্যাকেজ চালু করে। এ প্যাকেজের মাধ্যমে ভক্তরা কনসার্টের আগে শিল্পীদের রিহার্সেল দেখার সুযোগ পায়।

এরপর থেকে বড় এজেন্সিগুলোর মধ্যে এসব প্যাকেজ প্রায় নিয়মিত নিয়মে পরিণত হয়।

হাইবের নতুন গার্ল গ্রুপ ইল্লিট তাদের প্রথম ট্যুরেই মিট অ্যান্ড গ্রিট টিকিটের দাম রেখেছে সর্বোচ্চ ২ লাখ ৫৩ হাজার ওন। এনহাইপেনের সাউন্ডচেক টিকিটের দাম ছিল ২ লাখ ২০ হাজার ওন, মিট অ্যান্ড গ্রিট প্যাকেজ ২ লাখ ৫৩ হাজার ওন।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এই দাম বৃদ্ধি থামানোই যাচ্ছে না। কারণ এখন কনসার্ট মানে কেবল গান গাওয়া নয়। এখন কনসার্ট মানে বিশাল স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম, বিলাসবহুল স্টেজ ডিজাইন, আলো, ভিজ্যুয়াল ও প্রযুক্তির সমন্বয়। এসব কারণে প্রোডাকশন খরচ এখন আকাশছোঁয়া।

এর সঙ্গে যোগ হয়েছে বৈশ্বিক মূল্যস্ফীতি, স্টেজের যন্ত্রপাতি ভাড়া, পরিবহন ও লজিস্টিক খরচ, দক্ষ টেকনিক্যাল কর্মীদের বেতন। অন্যদিকে স্টেডিয়াম বা ডোম কনসার্ট হলে খরচ আরও বাড়ে। বড় ভেন্যুতে সাধারণ হলের তুলনায় প্রায় দ্বিগুণ নিরাপত্তা কর্মী লাগে।

গোয়াং স্পোর্টস কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৫০ হাজার দর্শক বসতে পারে। এটি কোরিয়ার অন্যান্য কনসার্ট ভেন্যুগুলোর চেয়ে প্রায় তিন গুণ বড়। ফলে নিরাপত্তা, কর্মী ও ব্যবস্থাপনার চাপও তত বেশি।

চমকপ্রদ হলেও সত্য, বিশ্বের অন্য দেশের তুলনায় কোরিয়ায় কে-পপ কনসার্টের টিকিট এখনো তুলনামূলক সস্তা। জাপানে বিটিএসের ভিআইপি টিকিট শুরু ৪৫ হাজার ইয়েনে (প্রায় ২৯২ ডলার), যুক্তরাষ্ট্রে প্রিমিয়াম টিকিটের দাম উঠতে পারে ৮০০ ডলার পর্যন্ত।

LATEST POSTS

ব্রুকলিনের কুখ্যাত কারাগারে আটক মাদুরো

ভেনেজুয়েলা থেকে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ব্যবস্থা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্টের এই উদ্যোগ এখন পুরনো খবর।...

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন এবং পুলিশের সঙ্গে তার সমর্থকদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ সোমবার...

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে তামিমের নেতৃত্বেই যুব এশিয়া কাপে বাংলাদেশ

২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিরোপা ধরে রাখার অভিযানে আবারও যুব টাইগারদের নেতৃত্ব দেবেন আজিজুল...

খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...

Most Popular