Homeসারাদেশখালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের

খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের

-

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে।

গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে সেখানে ভর্তি করা হয়।

LATEST POSTS

ব্রুকলিনের কুখ্যাত কারাগারে আটক মাদুরো

ভেনেজুয়েলা থেকে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ব্যবস্থা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্টের এই উদ্যোগ এখন পুরনো খবর।...

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন এবং পুলিশের সঙ্গে তার সমর্থকদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ সোমবার...

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে তামিমের নেতৃত্বেই যুব এশিয়া কাপে বাংলাদেশ

২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিরোপা ধরে রাখার অভিযানে আবারও যুব টাইগারদের নেতৃত্ব দেবেন আজিজুল...

কোরবানি বর্জ্য ফেলনা নয়, যেভাবে এটিকে সম্পদে রূপান্তর করা যাবে

ঈদুল আজহা সমাগত। প্রতি বছরের মতো এবারও সারা দেশে লাখো পশু কোরবানি হবে। একইসঙ্গে যথাযথভাবে এই কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা করতে না পারলে দুর্গন্ধ ছড়ানোর...

Most Popular