Homeখেলাধুলাএনসিএল দীর্ঘ সংস্করণের শিরোপা জিতে রংপুরের ডাবল

এনসিএল দীর্ঘ সংস্করণের শিরোপা জিতে রংপুরের ডাবল

-

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার সিলেট বিভাগের ম্যাচ ড্র হয়ে যাওয়ার পর তৃতীয়বারের মতো এনসিএলের দীর্ঘ সংস্করণের শিরোপা নিশ্চিত করল রংপুর বিভাগ। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ‘ডাবল’ পূর্ণ করল দলটি। অক্টোবরে এনসিএল টি-টোয়েন্টি শিরোপা জিতেছিল রংপুর।

শিরোপার পথে মূল কাজটা রংপুর সেরে রেখেছিল আগের দিনই। তিন দিনের মধ্যেই খুলনা বিভাগকে সাত উইকেটে হারিয়ে ২০২২-২৩ মৌসুমের পর এই প্রথম দীর্ঘ সংস্করণের শিরোপা জয়ের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছে যায় তারা।

এদিকে সিলেট জানতো, শেষ দিনে তাদের একমাত্র লক্ষ‍্য জয়। তবেই রংপুরের ৩১ পয়েন্ট ছাড়িয়ে শিরোপা ধরে রাখা সম্ভব ছিল। তবে ৩২০ রানের কঠিন টার্গেট তাড়া করতে নেমে সিলেট থেমে যায় ১৮৭/৫ রানে, ফলে ম্যাচ ড্র এবং শিরোপা চলে যায় রংপুরের হাতে। সিলেটের হয়ে আসাদুল্লাহ আল গালিব অপরাজিত ৬১ রান করেন, মুশফিকুর রহিম যোগ করেন ৫৩।

এর আগে ৪ উইকেটে ২১২ রান থেকে দিন শুরু করে বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ২৯৪/৮ রানে। ওপেনার ইফতেখার হোসেন ইফতি খেলেন ১৯৭ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংস। ১১ চার ও ৪ ছক্কায় সাজানো তার ক্যারিয়ারের দ্বিতীয় ফার্স্ট ক্লাস সেঞ্চুরি, যা সিলেটের সামনে শেষ দিনে পাহাড়সম চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

দিনের অন্য ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহ বিভাগ ১৪৬ রানে হেরে যায় রাজশাহীর কাছে, যদিও আলো কেড়ে নেন আবু হায়দার রনি। ২২৭/৯ থেকে দিন শুরু করে রনি খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস, অপরাজিত ১৪১ রান (১২৭ বলে), যেখানে ছিল ১০ চার ও ১৩ ছক্কা। এটি তার দ্বিতীয় ফার্স্ট ক্লাস সেঞ্চুরি।

তবে ম্যাচ সেরা সানজামুল ইসলাম (৫/৮৮) শেষ উইকেট হিসেবে নয় রানে আসাদুল্লাহ হিল গালিবকে আউট করেই রাজশাহীর জয় নিশ্চিত করেন, আর ময়মনসিংহের অভিষেক মৌসুমে একমাত্র পরাজয়ের তিক্ত স্বাদও এনে দেন।

  

LATEST POSTS

নির্বাচনের আগে দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রকাশ্য হত্যার ঘটনা

জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ স্থানে গুলি করে হত্যার মতো ঘটনা এই উদ্বেগ বাড়িয়ে...

এআই কি সাধারণ পিসিতেও কাজ করবে?

যেকোনো জিনিসের জন্য বিনিয়োগ করার আগে আমি প্রচুর রিসার্চ করি। তাই বলে আমি ঠিক কৃপণ না। আমার আগের মোবাইল ফোনটার কথাই ধরা যাক। পুরো পাঁচ...

সাভারের শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ১৫

ঢাকার সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য ও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।আজ বুধবার...

জাভেদের মতো নায়কের জীবদ্দশায় পুরস্কার না পাওয়া দুঃখজনক: ববিতা

সদ্য প্রয়াত নায়ক ইলিয়াস জাভেদের সঙ্গে জুটি বেঁধে অনেক সিনেমায় অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা। সে সময় দর্শকদের হৃদয়ে দাগ কাটে রুপালি পর্দার...

Most Popular