Homeরাজনীতিএনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ

-

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা আশা করব, আসিফ মাহমুদের সঙ্গে আমাদের  এই পথচলা পুরোনো দিনগুলোর মতই  লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপির রাজনৈতিক পরিষদের জরুরি অনলাইন সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে দলের মুখপাত্র করা হয়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না, তবে তিনি এনসিপিকে জয়ী করতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে কাজ করবেন। 

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, আজ আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সামনে জাতীয় নির্বাচনও সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া কিছুদিন আগে আমাদের সহযোদ্ধা শরিফ ওসমান বিন হাদি শহীদ হয়েছেন। আমি মনে করি, এ সময়ে জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকা ও রাখা গুরুত্বপূর্ণ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমি এনসিপিতে যোগ দিয়েছি।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেসময় উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। পরবর্তীতে মাহফুজ আলম উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। গত ২৫ ফেব্রুয়ারি নাহিদ পদত্যাগ করেন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের দায়িত্ব নেন। নাহিদের পদত্যাগের পর তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম। 

গত ১০ ডিসেম্বর মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করেছেন। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। পরে গত ১২ ডিসেম্বর ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন আসিফ মাহমুদ। ওইদিন ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য।’

LATEST POSTS

এনসিএল দীর্ঘ সংস্করণের শিরোপা জিতে রংপুরের ডাবল

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার সিলেট বিভাগের ম্যাচ ড্র হয়ে যাওয়ার পর তৃতীয়বারের মতো এনসিএলের দীর্ঘ সংস্করণের শিরোপা নিশ্চিত করল রংপুর বিভাগ। এর মধ্য দিয়ে...

নির্বাচনের আগে দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রকাশ্য হত্যার ঘটনা

জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ স্থানে গুলি করে হত্যার মতো ঘটনা এই উদ্বেগ বাড়িয়ে...

এআই কি সাধারণ পিসিতেও কাজ করবে?

যেকোনো জিনিসের জন্য বিনিয়োগ করার আগে আমি প্রচুর রিসার্চ করি। তাই বলে আমি ঠিক কৃপণ না। আমার আগের মোবাইল ফোনটার কথাই ধরা যাক। পুরো পাঁচ...

সাভারের শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ১৫

ঢাকার সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য ও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।আজ বুধবার...

Most Popular