Homeসারাদেশতফসিল ঘোষণার বিষয়ে আলোচনায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি

তফসিল ঘোষণার বিষয়ে আলোচনায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি

-

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১০ বা ১১ ডিসেম্বর সাক্ষাৎ পেতে আজ বৃহস্পতিবার ইসি এ চিঠি দেয়। দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ বলেন, তফ‌সিল ও গণ‌ভোট নি‌য়ে আলোচনা কর‌তে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চে‌য়ে চি‌ঠি পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

ইসি সচিব বলেন, আরপিওর একটা অ্যামেন্ডমেন্ট ছিল যে প্রবাসীদের ভোট কাউন্টিং পদ্ধতিটা কী হবে। কোন কোন ব্যালট বাদ যাবে এবং কী পদ্ধতিতে কাউন্ট করা হবে, সেটার ওপর একটা অ্যামেন্ডমেন্ট ছিল, উপদেষ্টা পরিষদ সেটা অনুমোদন করেছে।

আখতার আহমেদ বলেন, গতকাল দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে নীতিগত সম্মতি হয়েছে যে দেওয়া হবে। একটা বাংলাদেশ জনতার দল, আরেকটা আম জনতার দল। এই দুই দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পত্রিকায়, কোনো আপত্তি আছে কি না।

LATEST POSTS

২০২৬ বিশ্বকাপ ড্র: ১২ গ্রুপে দলগুলোর কার, কী সমীকরণ

২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করতে যাচ্ছে ফুটবল...

ঈদে হোম অফিস, ইন্টারনেটের গতি বাড়ানোর উপায়

আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে ঈদের ছুটি। বাস টার্মিনাল, রেলস্টেশন আর লঞ্চঘাটে এখন ঘরমুখো মানুষের ভিড়। কেউ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ গুছাচ্ছেন, কেউ...

ত্রিশালে নজরুল: একটি সত্যানুসন্ধানী পাঠ

কাজী নজরুল ইসলামকে নিয়ে মিথ্যা ও মুখরোচক গল্পের অভাব নেই। অভাব নেই তাকে নিয়ে গড়ে ওঠা বিভিন্ন কিংবদন্তিরও। ঔপনিবেশিক অখণ্ড ভারতবর্ষে নজরুলের আবির্ভাব ধূমকেতুর মতো...

জ্বালানি ও এলএনজি সংকট: ২ বিলিয়ন ডলার সহায়তা খুঁজছে বাংলাদেশ

ইরান যুদ্ধের প্রভাবে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অর্থনীতি স্থিতিশীল করতে ২...

Most Popular