Homeবিনোদন‘জড়িয়ে ধরে মানুষ প্রশংসা করেছে’, নতুন নাটক প্রসঙ্গে দীপা খন্দকার

‘জড়িয়ে ধরে মানুষ প্রশংসা করেছে’, নতুন নাটক প্রসঙ্গে দীপা খন্দকার

-

দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ । নাটকটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সোয়া ১০টায় প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ে।

পারিবারিক সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি আর টানাপোড়েনের গল্প নিয়ে নাটকটি তৈরি করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে তিনি দর্শকদের কাছ থেকে যে সাড়া পেয়েছেন, তাতে বেশ উচ্ছ্বসিত তিনি।

দীপা খন্দকার বলেন, ‘আমাদের জেনারেশনের বেশির ভাগ শিল্পীরই এখন কাজ নেই বললেই চলে। আমরা একটা ট্রানজিশন বা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবেই আমরা এখন আর নায়িকার চরিত্র করতে পারি না, আমাদের জন্য ভিন্ন ধরনের চরিত্র প্রয়োজন হয়। কিন্তু সব নাটকে তেমন চরিত্র থাকে না।’

তিনি আরও বলেন, ‘তবে এই নাটকটি করার পর সেদিন একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। সেখানে আমাকে রীতিমতো জড়িয়ে ধরে মানুষ প্রশংসা করেছে। বিশেষ করে বয়স্ক মানুষেরাও নাটকটির কথা বলছেন। এমন প্রশংসা শুনলে মন ভরে যায়।’

‘এটা আমাদেরই গল্প’ নাটকে দীপা খন্দকার ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, সুনেরাহ বিনতে কামাল, কেয়া পায়েল, খায়রুল বাসার ও ইরফান সাজ্জাদসহ আরও অনেকে।

LATEST POSTS

ল্যাটিন-বাংলা সুপার কাপে চরম বিশৃঙ্খলা: জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত

এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেওয়া জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ আপাতত স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ল্যাটিন-বাংলা সুপার কাপ আয়োজনে চূড়ান্ত অব্যবস্থাপনা, সাংবাদিকদের ওপর হামলা...

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস...

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে...

Most Popular