Homeবিনোদননতুন বছরে ওয়েব সিরিজ ও সিনেমায় মেহজাবীন চৌধুরী

নতুন বছরে ওয়েব সিরিজ ও সিনেমায় মেহজাবীন চৌধুরী

-

দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নতুন বছরে নতুন দুই প্রজেক্টে দেখা যাবে। একটি ওয়েব সিরিজ, অন্যটি সিনেমা। 

শিহাব শাহীন নির্মিত ‘ক্যাকটাস’ সিরিজে নারী প্রধান চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। স্পাই ইউনিভার্স সিরিজের গল্প এটি।

মানসিব নামে এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে গল্প এগিয়ে যায়। হ্যাকারের চরিত্রে অভিনয় করছেন প্রীতম হাসান।

একজন সাধারণ তরুণ কীভাবে স্পাই হয়ে ওঠেন তারই গল্প ‘ক্যাকটাস’।

এই সিরিজে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন মেহজাবীন ও প্রীতম। আরও রয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশারসহ অনেকে।

ওয়েব সিরিজের পাশাপাশি ‘পুলসিরাত’ নামে একটি রোমান্টিক থ্রিলার সিনেমায়ও অভিনয় করার কথা রয়েছে মেহজাবীনের।

সিনেমাটি নির্মাণ করবেন ভিকি জাহেদ। 

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ইতোমধ্যে সিনেমাটির নাম তালিকাভুক্ত করা হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর সঙ্গে কথা বলছেন তারা। তবে চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
 
মেহজাবীন এর আগে ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন। ‘পুলসিরাত’তার তৃতীয় সিনেমা।
 

LATEST POSTS

যেভাবে নিজেদের ভাগ্য বদলেছেন মথুরাপুর গ্রামের মানুষ

পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত গ্রাম মথুরাপুর। কয়েক দশক আগে দারিদ্র্য ও কর্মসংস্থানের সংকটের কারণে মথুরাপুরের অনেকেই ছুটে যেতেন দূর-দূরান্তে। দেশের আর পাঁচটি গ্রামের মতোই কৃষিকাজ...

স্বাস্থ্য খাতের বাজেটে কেন জিডিপির ৫ শতাংশ বরাদ্দ জরুরি

আমাদের দেশে স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ বাড়িয়ে স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যে উন্নয়নের কথা বলা হয়। সরকারের পক্ষ থেকে প্রতি বছরই একই কথা বলা হলেও প্রকৃতপক্ষে বাজেটে...

ইরান যুদ্ধ ও জ্বালানি আতঙ্ক: ঈদের মোটরসাইকেল বিক্রিতে ভাটা

ঈদুল ফিতরকে সামনে রেখে মোটরসাইকেলের বাজার শুরুতে বেশ জমজমাট থাকলেও এখন হঠাৎ করেই তাতে ভাটা পড়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি বাজারে...

‘মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। অথচ, নিজ...

Most Popular