Homeসারাদেশপ্রাথমিকের শিক্ষকদের আন্দোলনের অন্যতম আহ্বায়ক সামছুদ্দীনকে বদলি

প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনের অন্যতম আহ্বায়ক সামছুদ্দীনকে বদলি

-

প্রাথমিকের শিক্ষকদের চলমান আন্দোলনের অন্যতম আহ্বায়ক সহকারী শিক্ষক মোহাম্মদ সামছুদ্দীনকে বদলির আদেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুনের সই করা এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নোয়াখালী সদর কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সামছুদ্দীনকে লক্ষ্মীপুরের রায়পুরে দ. চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

তিন দাবিতে প্রাথমিকের শিক্ষকদের চলমান আন্দোলনের অন্যতম আহ্বায়ক সামছুদ্দীন এবং আরও ৪ সহকারী শিক্ষক।

তাদের নেতৃত্বে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ উত্থাপিত তিন দাবি হলো: সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

LATEST POSTS

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ১১ দিন বন্ধ

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।বুড়িমারী...

‘শিকার’ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে অপু বিশ্বাসের

সাময়িক বিরতি নিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে নতুন লুকে হাজির হয়েছেন ঢাকাই সিনেমায় দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ইতোমধ্যে 'সিক্রেট' ও 'দুর্বার' নামে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ...

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে ‘খুবই উদ্বিগ্ন’ জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি 'খুবই উদ্বিগ্ন'।তার মুখপাত্র বলেন, এই ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই...

‘জামায়াতের সঙ্গে জোটের’ সমর্থনে এবার নাহিদকে ১৭০ এনসিপি নেতার চিঠি

জামায়াতে ইসলামীসহ যেকোনো দলের সঙ্গে জোট গঠনে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছেন দলটির অন্তত ১৭০ কেন্দ্রীয় নেতা।এছাড়া, আজ...

Most Popular