Homeখেলাধুলাকেমন হতে পারে বিশ্বকাপের নকআউট পর্ব?

কেমন হতে পারে বিশ্বকাপের নকআউট পর্ব?

-

২০২৬ বিশ্বকাপের ড্র হয়ে যাওয়ায় চূড়ান্ত হয়ে গেছে ৪৮ দলের গ্রুপিং। আর এই বিশাল আয়োজনের মাঝে ‘গ্রুপ অব ডেথ’ বলতে কিছু নেই বটে, তবে এর মাঝেই যেন জমে আছে অদৃশ্য সব রোমাঞ্চের ইঙ্গিত। গ্রুপ পর্বের লড়াই ছাপিয়ে এখনই তাই দৃষ্টি চলে যায় আরও দূরে— নকআউট পর্বের উত্তাপে।

কার পথ কীভাবে খুলে যেতে পারে? কে পাবে সহজ প্রতিপক্ষ? আর কে পড়ে যাবে বাঘা দলের ছোবলের মুখে? সবই এখন অনুমানের খেলা। কাগজে-কলমে হিসাব করলে হয়তো বোঝা যাবে সম্ভাব্য গতিপথ, কিন্তু বিশ্বকাপ তো আর ক্যালকুলেটর মানে না। যে কোনো দলই পারে পুরো সমীকরণ উল্টে দিতে। তারপরও একটা কাঠামো দাঁড় করার চেষ্টা করতে দোষ কোথায়!

আলোচনার খাতিরে ধরে নেওয়া যাক, ফেভারিট বা বড় দলগুলো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রাথমিক রাউন্ড পার করে নকআউটে জায়গা করে নেবে। এরপর কী কী ঘটতে পারে?

* আর্জেন্টিনা ও পর্তুগাল মুখোমুখি হতে পারে কোয়ার্টার ফাইনালে। সেক্ষেত্রে বিশ্বকাপের মঞ্চে দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর বহু প্রতীক্ষিত দ্বৈরথ দেখার সুযোগ মিলবে ফুটবলপ্রেমীদের।

* একইভাবে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও ইংল্যান্ডের দেখা হয়ে যেতে পারে। ২০০২ বিশ্বকাপের শেষ আটে তারা মুখোমুখি হয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পথে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল।

* জমজমাট ও হাইভোল্টেজ সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হতে পারে। তখন নিশ্চিতভাবেই তুমুল আলোচনার খোরাক পাওয়া যাবে। এছাড়া, সেমিতে হতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বা পর্তুগাল-ব্রাজিল বা পর্তুগাল-ইংল্যান্ড ম্যাচ।

* শেষ ষোলো থেকেই অবশ্য জমে উঠতে পারে ফুটবলের সর্বোচ্চ আসর। জার্মানি ও ফ্রান্সের সাক্ষাৎ হতে পারে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে। ২০১৪ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার আগে শেষ আটে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল জার্মানি।

* কোয়ার্টারে মুখোমুখি হতে পারে জার্মানি-নেদারল্যান্ডস কিংবা ফ্রান্স-নেদারল্যান্ডস। এরপর সেমিফাইনালে দেখা যেতে পারে স্পেন-ফ্রান্স বা স্পেন-জার্মানি বা স্পেন-নেদারল্যান্ডস লড়াই।

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular