Homeরাজনীতিতারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে: ফখরুল

তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে: ফখরুল

-

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তারেক রহমান বাংলাদেশে এসেছেন উল্লেখ করে 
মির্জা ফখরুল বলেন, ‘এটা অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শন সামনে চলে এসেছে। আমরা বিশ্বাস করি যে, এই দর্শন, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনপ্রিয়তা এখন তুঙ্গে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, (তারেক রহমানের) এই জনপ্রিয়তা এবং বাংলাদেশের জন্য তার নতুন পরিকল্পনা দেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হবে এবং তারেক রহমান সবচেয়ে বেশি সফলতা লাভ করবেন বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন ফখরুল।

ওসমান হাদির ওপর হামলার পর পর বিএনপি শঙ্কা প্রকাশ করেছিলেন, এটি নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ। তারেক রহমান ফেরার পর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে—গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমরা মনে করছি যে, সেটা অনেকটা দূরীভূত হয়েছে। তবে চক্রান্ত-ষড়যন্ত্র তো চক্রান্ত-ষড়যন্ত্র, সেটা আগে-ভাগে কিছু বলা যায় না। তবে এখন মানুষের মধ্যে সেই শঙ্কাটা দূর হয়ে গেছে।’

LATEST POSTS

প্রাথমিকের শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত

তিন দফা দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' বা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি...

নতুন জিমেইল অ্যাকাউন্টে কমছে স্টোরেজ

নতুন জিমেইল অ্যাকাউন্ট খুললে ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাওয়া যেত এতকাল। তবে নতুন ইউজারদের জন্য এই সুবিধা কমতে চলেছে। ইয়াহু-হটমেইলের যুগে নতুন ইমেইল সেবা হিসেবে বাজারে...

বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত পুষ্টি কার্যক্রম

প্রতি বছরের মতো এবারও ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী পালিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’। এ বছর সপ্তাহটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পুষ্টি বৈষম্যের দিন...

দুর্নীতি ও যৌন হয়রানি: এনএসইউ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যৌন হয়রানি থেকে শুরু করে ভর্তি বাণিজ্য ও প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল জালিয়াতির মামলায় অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি সদস্য মো. শাহজাহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ...

Most Popular