Homeরাজনীতিভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ তারেকের, অপেক্ষা এনআইডির

ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ তারেকের, অপেক্ষা এনআইডির

-

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।

আজ শনিবার দুপুরে তারা ইসির নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) দেওয়াসহ অন্যান্য কাজ সম্পন্ন করেন তারা।

দুপুর ১টায় তারেক রহমান তার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন শেষে নির্বাচন কমিশন ত্যাগ করেন। 

এর আগে, দুপুর ১২টা ৪৫ মিনিটে জাইমা রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন শেষে নির্বাচন কমিশন ত্যাগ করেন।

আজ শনিবার সকালে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারা রাজধানীর ঢাকা-১৭ আসন (গুলশান) ও ঢাকা উত্তর সিটির ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে ফরম পূরণ করেছেন।নিবন্ধন শেষ করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন তারা। 

এনআইডি ডিজি বলেন, আমরা যতটুকু জেনেছি, তিনি (তারেক রহমান) অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

তিনি বলেন, এরপর সফটওয়্যার স্বযংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারো সঙ্গে ম্যাচ করে কি না। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এরপর তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।

এর আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনে যান। এরপর পরে তিনি বনানী কবরস্থানে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।

গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে ভোটার হলেন তিনি। 

LATEST POSTS

মনে হচ্ছে কেউ আমাকে ক্লাবেই চায় না: সালাহ

লিভারপুলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন দলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর বিস্ফোরক মন্তব্যে তিনি বলেছেন, ক্লাব তাকে...

আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি জাতীয় নিরাপত্তা, অগ্রগতি, জাতি...

ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের পরামর্শ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।আজ বুধবার দেশের সব তফসিলি ব্যাংকের প্রধানদের এ সংক্রান্ত একটি চিঠি...

পুরান ঢাকায় যার নামে গড়ে উঠে ‘জাভেদ মহল্লা’

ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। শুধু অভিনয়েই নয়, নৃত্যেও তার ছিল অসাধারণ দখল। নৃত্য পরিচালনার মধ্য দিয়েই দেশীয় সিনেমায় তার অভিষেক ঘটে। সিনেমা...

Most Popular