Homeঅর্থনীতি১৬ দিনে বেনাপোল দিয়ে এসেছে ৫ হাজার টন চাল

১৬ দিনে বেনাপোল দিয়ে এসেছে ৫ হাজার টন চাল

-

বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩২টি চালানে মোট ৫ হাজার ৫ টন সেদ্ধ চাল দেশে এসেছে। গতকাল বুধবার চাল আমদানির সরকারি সময়সীমা শেষ হওয়ার আগেই এই পরিমাণ চাল ভারত থেকে বেনাপোলে প্রবেশ করে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে গত মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত ১৬ কর্মদিবসে এসব চালানের চাল বন্দরে এসে পৌঁছায়। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্স এবং কে বি এন্টারপ্রাইজ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব চাল এনেছে। 

বন্দর সূত্র জানায়, গত বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৬ হাজার ১২৮ টন চাল আমদানি করা হয়। এরপর দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেয়। আমদানির কাজ শেষ করার জন্য ১০ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় এবং এই সময়ের মধ্যেই আমদানিকৃত চাল দেশের বাজারে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আবদুস সামাদ জানান, তারা ১৬ দিনে ভারতের বিভিন্ন স্থান থেকে ১৪১টি ট্রাকে করে প্রায় ৫ হাজার ৫ টন মোটা চাল আমদানি করেছেন। তিনি বলেন, প্রতি কেজি চালের আমদানি খরচ পড়েছে ৫০ টাকা। এই চাল খোলাবাজারে প্রায় ৫১ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রায়হাত হোসেন বলেন, দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এই মোটা চাল এনেছে। চালের চালানগুলো যাতে বন্দর থেকে দ্রুত ছাড় করা যায়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

LATEST POSTS

ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যায় অভিযুক্ত নারী কারাগারে

পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আটটি কুকুরছানা হত্যার অভিযোগে গ্রেপ্তার নিশি রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ বুধবার শুনানি শেষে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিকুল...

রবীন্দ্রনাথের বিশ্বপথ: এক অখণ্ড নীড়

১৯৩২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইরান ও ইরাক সফর করেছিলেন। সেই সফরের অভিজ্ঞতার বিস্তারিত তিনি লিখেছেন তার ‘পারস্যে’ ভ্রমণকাহিনিতে। এতে প্রকাশিত আবেগ ও অনুভূতি কবির বিশ্বজনীন...

‘শাস্তি’ সিনেমার চরিত্র নিয়ে ভীষণ রোমাঞ্চিত: পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'শাস্তি' অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করবেন। এই সিনেমায় প্রথমবারের মত তাকে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতা চঞ্চল...

ভারী বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যা, ১৭ প্রাণহানি

আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাত দীর্ঘদিনের খরা পরিস্থিতির অবসান ঘটালেও বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা সৃষ্টি করেছে। এতে অন্তত ১৭ জনের প্রাণ গেছে। এর সঙ্গে ১১...

Most Popular