Homeরাজনীতিমাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

-

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে গেছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, হাসপাতালে কিছু সময় কাটানোর পর তাদের গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। একইসঙ্গে ফিরেছেন তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় এক মাস ধরে বেসরকারি এই হাসপাতালে চিকিৎসাধীন।

LATEST POSTS

কোহলির একশোটা সেঞ্চুরির ‘খুব ভালো সম্ভাবনা’ দেখছেন গাভাস্কার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি, আরেকটি অপরাজিত ফিফটি। বিরাট কোহলি যেন ফিরিয়ে আনলেন তার পুরনো দিন। ক্যারিয়ারের গোধূলি বেলায় দেখালেন এখনো...

কুকুরছানা হত্যায় তারকাদের ক্ষোভ

পাবনার ঈশ্বরদীতে সদ্যোজাত ৮টি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। ক্ষুব্ধ শোবিজ তারকারাও। প্রতিবাদে সোচ্চার তারা। কোনো কারণ ছাড়াই বিভিন্ন...

শিশুদের জন্য সামাজিকমাধ্যম বন্ধ করছে যেসব দেশ

শিশু-কিশোরদের সামাজিকমাধ্যম ব্যবহার নিয়ে নতুন করে ভাবছে বিশ্বের বিভিন্ন দেশ। গত কয়েক মাসে একের পর এক দেশ শিশুদের জন্য এসব প্ল্যাটফর্মে প্রবেশ সীমিত করার পরিকল্পনার...

তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রামে, সংকটের উদ্বেগ কাটার আশা

মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার দেশগুলো থেকে চলতি সপ্তাহে এলএনজি, ফার্নেস অয়েল, এলপিজিবাহী ছয়টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় শিপিং এজেন্টরা দ্য...

Most Popular