Homeআন্তর্জাতিকইয়েমেনে সৌদির বিমান হামলা, সংঘাত উসকে দেওয়ার অভিযোগ অস্বীকার আমিরাতের

ইয়েমেনে সৌদির বিমান হামলা, সংঘাত উসকে দেওয়ার অভিযোগ অস্বীকার আমিরাতের

-

ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের জন্য পাঠানো অস্ত্রের চালান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। 

আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

তবে এএফপি জানিয়েছে, ইয়েমেন সংঘাতে জড়িত থাকার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আবুধাবি। এ ঘটনায় মিত্র দেশগুলোর মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে আসা দুটি জাহাজ মুকাল্লায় পৌঁছায়। এরপর সেগুলো থেকে খালাস করা অস্ত্র ও সামরিক যান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, জাহাজগুলোর নাবিকরা ট্র্যাকিং ডিভাইস নিষ্ক্রিয় করে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বাহিনীর জন্য বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধযান খালাস করে। 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য ক্ষতি এড়াতে রাতের বেলায় হামলা চালানো হয়েছে বলে জানায় সৌদি সামরিক বাহিনী।

গার্ডিয়ান জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা অন্য কোনো বাহিনী এতে যুক্ত ছিল কিনা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

এএফপিকে পাঠানো এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেন সংঘাত উসকে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে। 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র আফরা আল হামেলি বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

ইয়েমেনবিষয়ক বিশ্লেষক ও ঝুঁকি পরামর্শক মোহাম্মদ আল-বাশা গার্ডিয়ানকে বলেন, হামলার লক্ষ্যবস্তু ছিলো ‘গ্রিনল্যান্ড’ নামের একটি জাহাজ—যা সেন্ট কিটসের পতাকাবাহী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জাহাজটি পৌঁছানোর পর শহরের ভেতর দিয়ে নতুন সাঁজোয়া যান চলাচলের দৃশ্য দেখা গেছে বলেও জানান তিনি।

গার্ডিয়ান আরও জানিয়েছে, ট্র্যাকিংয়ে দেখা যায় জাহাজটি গত ২২ ডিসেম্বর ফুজাইরাহে ছিল এবং রোববার মুকাল্লায় পৌঁছায়। মুকাল্লা সম্প্রতি এসটিসির নিয়ন্ত্রণে এসেছে। 

বিশ্লেষকদের মতে, এই হামলা দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া একটি স্পষ্ট সতর্কবার্তা।

LATEST POSTS

স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, কয়েক স্তরের নিরাপত্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার দুপুরের পর মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে যাবেন।তার যাওয়াকে কেন্দ্র করে স্মৃতিসৌধ...

বড় হারে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু নাসরিনের

নেপালের কাঠমুন্ডুতে হলো খেলা, দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। এটি ছিল প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ। সেখানে অপির্তা-মেঘলাদের নিয়ে গড়া নাসরিন...

হবিগঞ্জে ট্রাক-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিলেটের এক ব্যবসায়ী ও পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বাহুবল...

মেট্রোরেল নির্মাণে অস্বাভাবিক বাড়তি ব্যয় কি চলতেই থাকবে!

বাংলাদেশে মেট্রোরেল নির্মাণে অস্বাভাবিক বাড়তি ব্যয়ের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত-সমালোচিত। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) ঋণে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত...

Most Popular