Homeরাজনীতিস্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, কয়েক স্তরের নিরাপত্তা

স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, কয়েক স্তরের নিরাপত্তা

-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার দুপুরের পর মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

তার যাওয়াকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঢেকে ফেলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে। র‍্যাব ও পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরাও।

এ ছাড়া সকাল থেকে স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল ৯টা পর্যন্ত সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়। এরপর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

জাতীয় স্মৃতিসৌধের গেট ও সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন র‍্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

স্মৃতিসৌধের সামনে ভিড় করতে শুরু করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই মুহুর্তে তারা স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান করছেন।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় এক হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পশাপাশি র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, সকাল থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণ ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। তারেক রহমান ফিরে যাওয়ার পর স্মৃতিসৌধ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

LATEST POSTS

বড় হারে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু নাসরিনের

নেপালের কাঠমুন্ডুতে হলো খেলা, দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। এটি ছিল প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ। সেখানে অপির্তা-মেঘলাদের নিয়ে গড়া নাসরিন...

হবিগঞ্জে ট্রাক-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিলেটের এক ব্যবসায়ী ও পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বাহুবল...

মেট্রোরেল নির্মাণে অস্বাভাবিক বাড়তি ব্যয় কি চলতেই থাকবে!

বাংলাদেশে মেট্রোরেল নির্মাণে অস্বাভাবিক বাড়তি ব্যয়ের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত-সমালোচিত। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) ঋণে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত...

ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ দীর্ঘায়িত হলে বাড়বে বাংলাদেশের আমদানি ও রপ্তানি ব্যয়। প্রচলিত রুট বন্ধ হয়ে যাওয়ায় অনেক বেশি পথ ঘুরে আসছে জাহাজ...

Most Popular