Homeআন্তর্জাতিকমেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

-

মেক্সিকোর দক্ষিণের ওয়াহাকা অঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

নৌবাহিনীর তথ্যমতে, মেক্সিকো উপসাগরের উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাওয়া ট্রেনটিতে ২৪১ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন।

এ ঘটনায় মোট ৯৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নৌবাহিনী জানিয়েছে।

কর্মকর্তারা জানান, নিসান্দা শহরের কাছে একটি বাঁক ঘোরার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

তিনি জানান, শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা যাত্রীদের ট্রেন থেকে নামতে সহায়তা করছেন। লাইনচ্যুত ট্রেনটি রেললাইন থেকে ছিটকে পাহাড়ের ঢালে হেলে পড়েছিল।

নৌবাহিনী জানায়, প্রশান্ত মহাসাগরের সালিনা ক্রুজ বন্দর থেকে উপসাগরীয় উপকূলের কোয়াতসাকোয়ালকোস পর্যন্ত চলাচলকারী ইন্টারওশানিক ট্রেনটিতে দুটি ইঞ্জিন ও চারটি যাত্রীবাহী বগি ছিল। মেক্সিকোর রেলওয়ে নেটওয়ার্ক দেশটির নৌবাহিনী পরিচালনা করে।

ওয়াহাকা রাজ্যের গভর্নর সালোমোন হারা ক্রুজ এক বিবৃতিতে দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য সরকার ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

আঞ্চলিক অর্থনীতি চাঙা করতে দুই বছর আগে ইন্টারওশানিক রেলসংযোগটি উদ্বোধন করা হয়। সাবেক প্রেসিডেন্ট  আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

LATEST POSTS

বন্ধ হলো আস্ক ডট কম

বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা যখন মাত্রই ছড়িয়ে পড়তে শুরু করেছিল, তখন ‘সার্চ ইঞ্জিনের’ আবির্ভাব ঘটে। এর আগ পর্যন্ত ওয়েবসাইটের সুনির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস জানা না থাকলে ব্রাউজিং...

সড়ক পরিবহন খাতে শ্রমিক অধিকার: উন্নয়নের পথে উপেক্ষিত বাস্তবতা

বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নের দৃশ্যমান চিত্র এখন লক্ষণীয় পর্যায়ে চলে এসেছে। সড়ক পরিবহনখাতে নতুন সড়ক, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ইত্যাদি অবকাঠামোগত উন্নয়ন বদলে দিচ্ছে নগর ও অর্থনীতির...

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে আমদানি করা পেট্রোলিয়াম পণ্য ও এলএনজির দাম বাড়তে পারে এবং শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে পারে।বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের...

রবীন্দ্রনাথের গল্প নিয়ে প্রথমবার একসঙ্গে চঞ্চল ও পরীমনি

নতুন বছরে নতুন সিনেমার ঘোষণা নিয়ে আসছেন অভিনেত্রী পরীমনি। এই প্রথম তিনি অভিনয় করতে চলেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে।সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে,...

Most Popular