Homeরাজনীতিপ্রধান উপদেষ্টাকে ফোন করে ধন্যবাদ জানালেন তারেক রহমান

প্রধান উপদেষ্টাকে ফোন করে ধন্যবাদ জানালেন তারেক রহমান

-

দেশে ফিরেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ সকাল ১১টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন তিনি।

এসময় তারেক রহমান তার নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান।

বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ফোনে তিনি প্রধান উপদেষ্টার খোঁজখবর নেন এবং বলেন, আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

ভিডিওতে দেখা যায়, ফোনালাপের শেষে তিনি প্রধান উপদেষ্টার কাছে দোয়া চান এবং সালাম দিয়ে কথা শেষ করেন।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। 

LATEST POSTS

রেফারি বডিক্যাম ও দ্রুত অফসাইড প্রযুক্তি আনতে চায় ফিফা

২০২৬ বিশ্বকাপে নতুন রেফারিং প্রযুক্তি ও আরও কঠোর সময়নিয়ন্ত্রণ নিয়ম আনার বিষয়ে ভাবছে ফিফা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এ বছরের ক্লাব বিশ্বকাপে এসব প্রযুক্তির যে ট্রায়াল হয়েছে,...

স্বপ্নের আমেরিকায় দুঃস্বপ্নের গল্প

সাইম আহমেদ, ২৮ বছর বয়সী সিলেটের এই বাসিন্দা এক বছর আগে উন্নত জীবনের খোঁজে যুক্তরাষ্ট্র যেতে ৭০ লাখ টাকা খরচ করেন। কিন্তু সেই উন্নত জীবনের...

উপজেলা পরিষদে এমপির স্থায়ী উপস্থিতি: ক্ষমতার ভারসাম্য কোথায়?

সংসদ সদস্যদের জন্য উপজেলা পরিষদ কমপ্লেক্সে আলাদা বসার কক্ষ থাকবে, যার নাম দেওয়া হয়েছে ‘পরিদর্শন কক্ষ’। প্রথমে এটা খুব স্বাভাবিক সিদ্ধান্ত মনে হতে পারে। কারণ,...

বিমানবন্দরে মানবাকৃতির রোবট ব্যবহার শুরু করবে জাপান এয়ারলাইনস

জাপান এয়ারলাইনস (জেএএল) দুই বছরের পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে টোকিওর হানেদা বিমানবন্দর রক্ষণাবেক্ষণের কাজে মানবাকৃতির রোবট ব্যবহার শুরু করবে।জেএএল এবং তাদের প্রকল্প অংশীদার জিএমও এআই অ্যান্ড...

Most Popular