Homeতথ্যপ্রযুক্তিবিমানবন্দরে মানবাকৃতির রোবট ব্যবহার শুরু করবে জাপান এয়ারলাইনস

বিমানবন্দরে মানবাকৃতির রোবট ব্যবহার শুরু করবে জাপান এয়ারলাইনস

-

জাপান এয়ারলাইনস (জেএএল) দুই বছরের পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে টোকিওর হানেদা বিমানবন্দর রক্ষণাবেক্ষণের কাজে মানবাকৃতির রোবট ব্যবহার শুরু করবে।

জেএএল এবং তাদের প্রকল্প অংশীদার জিএমও এআই অ্যান্ড রোবোটিক্স গণমাধ্যমের সামনে আজ সোমবার এই প্রযুক্তি প্রদর্শন করে বলে জানায় বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের কাজের চাপ কমাতে আগামী মে থেকে রোবটের ব্যবহার শুরু করবে তারা। শুরুতে চীনে তৈরি এসব রোবট কার্গো কনটেইনার লোড ও আনলোডের কাজে ব্যবহৃত হবে।

জাপানের বিমান চলাচল খাত বর্তমানে বাড়তে থাকা বিদেশি পর্যটক সংখ্যা এবং কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ার কারণে শ্রমিক সংকটে রয়েছে।

জেএএলের তথ্যমতে, প্রতিষ্ঠানটিতে প্রায় ৪ হাজার কর্মী কাজ করেন। ভবিষ্যতে এসব রোবট দিয়ে কেবিন পরিষ্কার এবং গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম পরিচালনার কাজও করা যেতে পারে বলে আশা করছে সংস্থাটি।

জাপানের কিছু বিমানবন্দরে ইতোমধ্যে নিরাপত্তা টহল ও খুচরা বিক্রয়সহ বিভিন্ন কাজে রোবট ব্যবহার হচ্ছে বলে জানায় বিবিসি।

জেটিবি গ্রুপের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে জাপানে ৭০ লাখের বেশি বিদেশি পর্যটক এসেছে।

জিএমও এআই অ্যান্ড রোবোটিক্সের প্রেসিডেন্ট তোমোহিরো উচিদা বিবিসিকে বলেন, বিমানবন্দরগুলো বাইরে থেকে অত্যন্ত সচল মনে হলেও অভ্যন্তরীণ কার্যক্রমে গুরুতর শ্রমিক সংকট রয়েছে। তাই শারীরিক পরিশ্রমের কাজে রোবট ব্যবহার কর্মীদের জন্য সুবিধা তৈরি করবে।

জেএএলের গ্রাউন্ড সার্ভিসের প্রেসিডেন্ট ইয়োশিতেরু সুজুকি বলেন, নিরাপত্তা ব্যবস্থাপনার মতো কিছু দায়িত্ব এখনো মানুষের হাতেই থাকবে।

LATEST POSTS

বন্ধ হলো আস্ক ডট কম

বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা যখন মাত্রই ছড়িয়ে পড়তে শুরু করেছিল, তখন ‘সার্চ ইঞ্জিনের’ আবির্ভাব ঘটে। এর আগ পর্যন্ত ওয়েবসাইটের সুনির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস জানা না থাকলে ব্রাউজিং...

সড়ক পরিবহন খাতে শ্রমিক অধিকার: উন্নয়নের পথে উপেক্ষিত বাস্তবতা

বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নের দৃশ্যমান চিত্র এখন লক্ষণীয় পর্যায়ে চলে এসেছে। সড়ক পরিবহনখাতে নতুন সড়ক, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ইত্যাদি অবকাঠামোগত উন্নয়ন বদলে দিচ্ছে নগর ও অর্থনীতির...

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে আমদানি করা পেট্রোলিয়াম পণ্য ও এলএনজির দাম বাড়তে পারে এবং শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে পারে।বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের...

রবীন্দ্রনাথের গল্প নিয়ে প্রথমবার একসঙ্গে চঞ্চল ও পরীমনি

নতুন বছরে নতুন সিনেমার ঘোষণা নিয়ে আসছেন অভিনেত্রী পরীমনি। এই প্রথম তিনি অভিনয় করতে চলেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে।সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে,...

Most Popular