Homeসারাদেশজুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ১০৬ মামলার চার্জশিট দাখিল

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ১০৬ মামলার চার্জশিট দাখিল

-

জুলাই ২০২৪ এ ছাত্র-জনতার অভ্যুত্থান–সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে ১০৬টির চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ।
 
আজ মঙ্গলবার পুলিশের সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ১০৬টি মামলার মধ্যে ৩১টি হত্যা মামলা ও ৭৫টি অন্যান্য অপরাধের মামলা। 

এতে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধির ধারা ১৭৩(এ) অনুযায়ী অভ্যুত্থান–সংশ্লিষ্ট ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জন আসামিকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। এ বিষয়ে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।

৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন থানায় দায়ের করা হয়েছে।

LATEST POSTS

তিন বছর বয়সেই সার্বাগ্যের ইতিহাস

মাত্র তিন বছর সাত মাস ২০ দিন বয়সে অফিসিয়াল ফিদে রেটিং অর্জন করে দাবার ইতিহাসে সবচেয়ে কম বয়সে রেটেড প্লেয়ার হওয়ার রেকর্ড গড়েছেন ভারতের সার্বাগ্য...

দীর্ঘ যাত্রা শেষে পৃথিবীর পথে নভোচারীরা

পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার বা প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল পথ অতিক্রম করে এবং চাঁদের পাশ দিয়ে ঘুরে...

গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলের আকস্মিক সিদ্ধান্তে হতবাক হয়েছেন অর্থনীতিবিদ, ব্যাংকারসহ সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন তারা।আজ বুধবার কেন্দ্রীয়...

চলে গেলেন সূর্যকন্যাখ্যাত জয়শ্রী কবির

বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অভিনেত্রী জয়শ্রী কবির মারা গেছেন।তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগিনা জাভেদ মাহমুদ।তিনি জানান, গত ১২ জানুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন এই...

Most Popular