Homeঅর্থনীতিরমজানে বাজার স্থিতিশীল থাকবে, প্রত্যাশা বাণিজ্যমন্ত্রীর

রমজানে বাজার স্থিতিশীল থাকবে, প্রত্যাশা বাণিজ্যমন্ত্রীর

-

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরদিন থেকে রোজা শুরু হয়েছে। আমাদের রিঅ্যাকশন টাইমটা ছিল না যে, মাঝখানে আমরা কিছু করব।’

‘ভালো দিকটা হচ্ছে, আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং শঙ্কার কারণ নাই,’ যোগ করেন তিনি।

আজ শুক্রবার সকালে সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিমানবন্দরে তাকে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত চার-পাঁচ মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানির। আর আমাদের পুরো রপ্তানি বাস্কেটের ৮৫ শতাংশই একটি মাত্র পণ্য। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং! সেই জায়গা থেকে বাংলাদেশকে উত্তরণ ঘটানোর জন্য রপ্তানি বাস্কেট বড় করা, বৈচিত্র্য আনা আগামী দিনের চ্যালেঞ্জ এবং এর কোনো বিকল্প নেই।’

সিলেট অঞ্চলের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির প্রসারে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রসার ঘটাতে চাই। এআই সেন্টার তৈরি করতে চাই। আমাদের পাশের দেশ ভারত একটা মেজর ডিজিট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। সেখানে সরকারি কর্মচারীদের এআই ট্রেইনড করার জন্য তাদের স্কিম আছে, প্রোগ্রাম আছে। আমরা যদি পিছিয়ে থাকি আজকে, ২০২৬ সনের পৃথিবী আমাদের দিকে করুণার দৃষ্টিতে তাকাবে না। আমাদের বাকি পৃথিবীর সাথে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে।’

সিলেটে বিনিয়োগ বৃদ্ধি ও বন্ধ থাকা আইটি পার্ক চালুর বিষয়ে মুক্তাদির বলেন, ‘বিনিয়োগ ছাড়া তো কর্মসংস্থান হবে না! এই বিনিয়োগ আকৃষ্ট করার জন্য একটা সহায়ক পরিবেশ দরকার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার, কিছু লাল ফিতার দৌরাত্ম্য কমানো দরকার। তার থেকে বেশি জরুরি সিলেটে কিছু বিশেষ নীতিগত সহায়তা। যেটির কারণে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। এগুলি নিয়ে আমরা কাজ করছি।’

LATEST POSTS

কুকের নেতৃত্বে যেভাবে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়ে উঠল অ্যাপল

বিশ্বখ্যাত টেক জায়ান্ট অ্যাপলের কথা উঠলেই প্রথম যার কথা মনে পরে, তিনি স্টিভ জবস। প্রায় ১৪ বছর দায়িত্ব সামলানো জবস অ্যাপলের জন্য এতটাই অপরিহার্য ছিলেন...

৩৪ শহরে ৭৯ শো, রেকর্ড সফরের ঘোষণা কে-পপ ব্যান্ড বিটিএসের

ক্যারিয়ারের সবচেয়ে বড় বিশ্ব সফর করতে যাচ্ছে কে-পপ ব্যান্ড বিটিএস। পাঁচ মহাদেশজুড়ে এই সফর কেবল বিশাল পরিসরের নয়, বরং কে-পপ ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চলেছে।দক্ষিণ...

ইয়েমেন ভেঙে নতুন দেশ, নেপথ্যে আমিরাত?

জাতিসংঘের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর ছেপেছে যে—ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও দেশটির রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে রাখা হুতি বিদ্রোহীদের মধ্যে বন্দি বিনিময়...

মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ারে তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি এভারকেয়ারে...

Most Popular