Homeআন্তর্জাতিকমস্কোয় বিস্ফোরণে ২ পুলিশসহ ৩ ব্যক্তি নিহত

মস্কোয় বিস্ফোরণে ২ পুলিশসহ ৩ ব্যক্তি নিহত

-

মস্কোয় দুই পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন।

আজ বুধবার রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

মস্কোর ইয়েলেৎসকায়া সড়কে রাখা একটি পুলিশের গাড়ির কাছে এক ‘সন্দেহজনক ব্যক্তিকে’ চিহ্নিত করেন দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তা। তারা ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার উদ্দেশ্যে তার দিকে এগিয়ে যান। এ সময় একটি বোমা বিস্ফোরিত হয়। 

বিস্ফোরণে আহত হয়ে দুই পুলিশ কর্মকর্তা ও কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি প্রাণ হারান।

সোমবার গাড়ি বোমা হামলায় জ্যেষ্ঠ রুশ লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন। ওই ঘটনার কাছেই আজকের বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

গাড়ির নিচে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়ে সারভারভ নিহত হন।

রুশ ইনভেস্টিগেট কমিটির মুখপাত্র সোয়েতলানা পেত্রেঙ্কো সমাজ মাধ্যম টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলেন, ‘ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের প্রাণনাশের চক্রান্ত নিয়ে তদন্ত শুরু হয়েছে।’

নিহত জেনারেল সেনাবাহিনীর প্রশিক্ষণ দপ্তরের প্রধান ছিলেন।

তদন্ত সংস্থা সারভারভের হত্যাকাণ্ডের বিষয়ে জানিয়েছে, ‘ইউক্রেনীয় স্পেশাল ফোর্সেস’ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে রাশিয়া। সে সময় থেকেই কিয়েভ রুশ সামরিক কর্মকর্তা ও ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অংশে ক্রেমলিনপন্থিদের লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা শুরু করে। এমনটাই দাবি করে মস্কো।

LATEST POSTS

এমএলএসে খেলেই সেরা প্রস্তুতি নিতে পারবেন, বিশ্বাস মেসির

২০২৬ সালের বিশ্বকাপকে খেলতে চান লিওনেল মেসি। আসরটিকে সামনে রেখে পরিষ্কার বার্তাই দিলেন তিনি। আর যুক্তরাষ্ট্রে খেলা তার জন্য হয়ে উঠতে পারে অপ্রত্যাশিত এক সুবিধা।...

কালোবাজারি ও সিন্ডিকেট বন্ধে সার বিতরণে সরকারের নতুন নীতিমালা

কালোবাজারি ও সিন্ডিকেট বন্ধের মাধ্যমে কৃষকদের কাছে সময়মতো নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ জারি করেছে...

বারবার কর্নওয়ালিসদের কাছেই ফিরবো?

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত বছর ১৯৭১, ১৯৯০ ও ২০২৪। এই তিন বছরের রাজনৈতিক, সামরিক ও সামাজিক ঘটনাবলী নিয়ে অনেক কথা হয়েছে, বই-পুস্তক লেখা হয়েছে বিস্তর।...

দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট

বেইজিং হাফ ম্যারাথনে চীনের তৈরি একটি হিউম্যানয়েড রোবট মানুষের বিশ্বরেকর্ডকেও ছাড়িয়ে গেছে।এপির প্রতিবেদনে বলা হয়, এই রোবটটি ২১ কিলোমিটারের দৌড় শেষ করেছে মাত্র ৫০ মিনিট...

Most Popular