Homeরাজনীতিহাদি হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি ইনকিলাব মঞ্চের

হাদি হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি ইনকিলাব মঞ্চের

-

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। 

আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ দাবি জানান। 

তিনি বলেন, ওসমান হাদির জানাজা থেকে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা বা সংশ্লিষ্টরা আসামিদের গ্রেপ্তারে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখাতে পারেননি। 

তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বা তার বিশেষ সহকারী কাউকেই দেখা যায়নি, যা হাদি হত্যার ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করার শামিল।

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা দায়িত্ব অবহেলা করছেন এবং কেবল দায় এড়ানোর চেষ্টা করছেন।’

সংবাদ সম্মেলনে অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার পাশাপাশি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— তদন্তের স্বচ্ছতার স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের এফবিআই ও যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক পেশাদার সংস্থার সহায়তা নেওয়া।

দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘জনগণের করের টাকায় চলা গোয়েন্দা সংস্থা যদি খুনিদের চিহ্নিত করতে না পারে, তবে তাদের রাখার প্রয়োজন নেই।’ 

তিনি সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে থাকা ‘আওয়ামী দোসরদের’ চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। 

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ‘নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে। যদি বিচার নিশ্চিত করতে না পারেন, তবে জনগণ রক্ত দেওয়া শুরু করলে তা আর থামানো যাবে না।’ 

তিনি আরও বলেন, আজ বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে— তারা সরকারের সঙ্গে থাকবেন, নাকি সরকার পতনের আন্দোলন শুরু করবেন।

ওসমান হাদির খুনি ও তাদের মদদদাতাদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন শেষ করা হয়।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সেগুলো হলো—

১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করতে হবে। তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে।

২. সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

৩. স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগ করতে হবে।

LATEST POSTS

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার

সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে লন্ডনে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। রয়টার্স বলছে, যুক্তরাজ্যভিত্তিক সংগঠন প্রিজনার্স ফর প্যালেস্টাইন এ তথ্য জানায়।সংগঠনটি বলেছে,...

মার্করাম-ব্রেভিস ঝড়ে এবার বৃথা গেল কোহলির সেঞ্চুরি

প্রথম ম্যাচের মত এদিনও সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। সেঞ্চুরি পেয়েছিল রতুরাজ গায়কোয়াড়ও। এই দুজনেরব্যাটে চড়ে সাড়ে তিনশো ছাড়ানো পুঁজি পেয়েছিলো ভারত। তবে রান তাড়ায় দারুণ...

১৪তম গ্রেডসহ ৬ দফা: শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিয়োগবিধি সংশোধন করে বেতন স্কেল ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করাসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল...

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ দিন ধীরগতির ইন্টারনেটের শঙ্কা

দেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল থেকে ৪ দিন ইন্টারনেট সেবা ধীরগতি বা আংশিক বিঘ্নিত হতে পারে।আজ বুধবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস (বিএসসিপিএলসি)...

Most Popular