Homeখেলাধুলামার্করাম-ব্রেভিস ঝড়ে এবার বৃথা গেল কোহলির সেঞ্চুরি

মার্করাম-ব্রেভিস ঝড়ে এবার বৃথা গেল কোহলির সেঞ্চুরি

-

প্রথম ম্যাচের মত এদিনও সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। সেঞ্চুরি পেয়েছিল রতুরাজ গায়কোয়াড়ও। এই দুজনেরব্যাটে চড়ে সাড়ে তিনশো ছাড়ানো পুঁজি পেয়েছিলো ভারত। তবে রান তাড়ায় দারুণ জবাব দিল দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের সেঞ্চুরির পর ঝড়ো ফিফটি করেন ডিওয়াইল্ড ব্রেভিস। পাশাপাশি কার্যকর আরও কয়েকটি ইনিংস বিশাল পুঁজি তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে তারা।

বুধবার রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ভারত পায় ৩৫৮ রান। ৪ বল আগে ওই রান পেরিয়ে যায় প্রোটিয়ারা। কোহলি ৯৩ বলে ১০২, রতুরাজ ৮৩ বলে করেন ১০৫ রান। এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল ৪৩ বলে করেন ৬৬।

জবাবে মার্করামের ৯৮ বলে ১১০ সফরকারীদের এনে দেয় ভালো ভিত। তার সঙ্গে জুটিতে ৪৮ বলে ৪৬ করে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর ম্যাথু ব্রিজতকে ৬৪ বলে ৬৮, ডিওয়াল্ড ব্রেভিজ ৩৪ বলে ৫ ছক্কায় করে ফেলেন ৫৪ রান। টনি ডি জর্জির ১১ বলে ১৭, করবিন বশের ১৫ বলে ২৯ রানের ইনিংসগুলো পাহাড় পেরুতে প্রোটিয়াদের কাজ করে দেয় সহজ।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল বাভুমার দল। ৬ ডিসেম্বর বিশাখাপত্তমে হবে সিরিজ নির্ধারণী লড়াই।

LATEST POSTS

হাদি হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে...

১৪তম গ্রেডসহ ৬ দফা: শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিয়োগবিধি সংশোধন করে বেতন স্কেল ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করাসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল...

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ দিন ধীরগতির ইন্টারনেটের শঙ্কা

দেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল থেকে ৪ দিন ইন্টারনেট সেবা ধীরগতি বা আংশিক বিঘ্নিত হতে পারে।আজ বুধবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস (বিএসসিপিএলসি)...

তেলের দাম কারসাজি: এস আলমকে ৪২ কোটি ৮৪ লাখ টাকা জরিমানা

২০২২ সালে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্যতেলের দাম বাড়ানো, সরবরাহ সীমিত রাখা এবং ডিলার ও প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে বাজার নিয়ন্ত্রণের অভিযোগে এস আলম...

Most Popular