Homeআন্তর্জাতিকসীমান্ত সংঘাত থামাতে আলোচনায় বসতে সম্মত থাইল্যান্ড–কম্বোডিয়া

সীমান্ত সংঘাত থামাতে আলোচনায় বসতে সম্মত থাইল্যান্ড–কম্বোডিয়া

-

প্রাণঘাতী সীমান্ত সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোয় পুনরায় যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় বসতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। 

আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিও বিবিসিকে জানিয়েছেন, আগামী সপ্তাহে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ সোমবার দুই দেশের শীর্ষ কর্মকর্তারা মুখোমুখি বৈঠক করেন। 

চলতি মাসে নতুন করে সংঘর্ষ শুরুর পর এটিই ছিল তাদের প্রথম সরাসরি আলোচনা।

এর আগে জুলাইয়ের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সই করেছিল।

ফুয়াংকেটকিও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই যুদ্ধবিরতিটি ছিল ‘তড়িঘড়ি করা’।

তিনি জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক কর্মকর্তাদের মধ্যে ২৪ ডিসেম্বর একটি বৈঠক হবে। আর যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগেই এই বৈঠকটি হওয়া প্রয়োজন।

সংঘর্ষ আবার শুরু হওয়ার পর অন্তত ৪১ জন নিহত হয়েছেন এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। 

উভয় দেশই ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে গুলিবিনিময় করেছে। পাশাপাশি থাইল্যান্ড কম্বোডিয়াতে বিমান হামলাও চালিয়েছে। 

সহিংসতার জন্য উভয় দেশই একে অপরকে দায়ী করছে।

আসিয়ান বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান পরিস্থিতিকে ‘সর্বোচ্চ জরুরি’ হিসেবে বিবেচনার আহ্বান জানান। 

১৯৬৭ সালে আসিয়ান প্রতিষ্ঠার পর এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত বলে মনে করা হচ্ছে, যা জোটটির বিশ্বাসযোগ্যতার জন্য বড় চ্যালেঞ্জ।

এদিকে চীনও নতুন যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। 

চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূত দেন শিজুন সম্প্রতি নমপেন সফর করেছেন। বেইজিংয়ের এক বিবৃতিতে বলা হয়, সংলাপ সহজ করতে বেইজিং গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

LATEST POSTS

এলপিজিতে কর কাঠামো পুনর্গঠন, আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট নির্ধারণ

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭...

আটকে যেতে পারে থালাপতি বিজয়ের সিনেমার মুক্তি, কেন?

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা 'জন নায়াগান' চলতি বছরের পঙ্গল উৎসব উপলক্ষে ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। এক সপ্তাহ আগেই সিনেমাটির...

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার গোয়েন্দা তথ্য আমলে নেয়নি কেন সরকার, প্রশ্ন সালাহউদ্দিনের

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের আগে গোয়েন্দা তথ্য সরকার কেন আমলে নেয়নি—এম প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

‘৭০ নাকি ৭৫ লাখ?’, বিপিএলের নিলামে নিজের মূল্য নিয়ে দ্বিধাগ্রস্ত লিটন

বিপিএলের নিলামে ৭০ লাখ টাকা দাম পেয়েছেন, এতে খুশি কিনা জানতে চাইলে প্রশ্নকর্তাকে থামিয়ে লিটন দাসের জিজ্ঞাসা, '৭৫ লাখ না, আমি তো জানতাম ৭৫ লাখ!'...

Most Popular