Homeখেলাধুলাবিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সিলেট-রাজশাহী

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সিলেট-রাজশাহী

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করল বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ২৬ ডিসেম্বর হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির উদ্বোধন। মাসব্যাপী প্রতিযোগিতার ফাইনাল মাঠে গড়াবে আগামী ২৩ জানুয়ারি।

মঙ্গলবার প্রকাশিত সূচি অনুসারে, ছয়টি দল নিয়ে অনুষ্ঠেয় ২০২৬ বিপিএলে তিনটি ভেন্যুতে মোট ম্যাচ হবে ৩৪টি। এর মধ্যে ৩০টি প্রাথমিক বা লিগ পর্বের ম্যাচ। এই পর্ব শেষে পয়েন্ট তালিকার সেরা চারটি দল টিকিট পাবে প্লে-অফ পর্বের। সেখানে এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালসহ হবে চারটি ম্যাচ। প্লে-অফ পর্বের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই পর্ব চলবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। এরপর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হবে চট্টগ্রাম পর্ব। সবশেষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা পর্ব চলবে ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। সিলেট ও চট্টগ্রাম পর্বে ১২টি করে ম্যাচ ও ঢাকা পর্বে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্বের মাঝে দুদিন করে বিরতি আছে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের পরের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস মোকাবিলা করবে চট্টগ্রাম রয়্যালসকে। অংশগ্রহণকারী বাকি দুটি দল হলো ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।

প্রাথমিক পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে। শুক্রবার বাদে সবদিন প্রথম ম্যাচ দুপুর ১টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে। শুধু শুক্রবারে প্রথম ম্যাচ দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। শুক্রবার হওয়ায় ফাইনালও মাঠে গড়াবে সন্ধ্যা ৭টা থেকে।

LATEST POSTS

ডেইলি স্টার-প্রথম আলো বন্ধে শিবির নেতার হুমকি: জামায়াতের প্রতিক্রিয়া

দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বাংলা দৈনিক প্রথম আলো অবশ্যই বন্ধ করতে হবে বলে যে হুমকি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আনুষ্ঠানিকভাবে ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল)...

সশস্ত্র বাহিনীর ‘বঞ্চিত’ সদস্যদের ন্যায়বিচার নিশ্চিতের অঙ্গীকার করলেন ড. ইউনূস

বিগত সরকারের আমলে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও অন‍্যায়ভাবে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন।এভাবে সামরিক বাহিনীর যেসব সদস্য ন্যায় থেকে...

এবার অস্ট্রিয়াতেও শিশুদের জন্য নিষিদ্ধ সামাজিকমাধ্যম

চার মাসেরও কম সময় আগে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিকমাধ্যম নিষিদ্ধ করা হয়। এবার একই ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে অস্ট্রিয়া।অস্ট্রিয়া সরকার এক...

Most Popular