Homeরাজনীতি‘তারেক রহমানের আসার ঘোষণার পর সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটানো হচ্ছে’

‘তারেক রহমানের আসার ঘোষণার পর সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটানো হচ্ছে’

-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর থেকে সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটিয়ে পরিবেশ অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শনিবার রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মীসভায় এমন মন্তব্য করেন তিনি। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য সংবর্ধনার প্রস্তুতি হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়। 

মির্জা আব্বাস বলেন, ‘দেশের মঙ্গল বা শান্তি চায় না—এমন এক শ্রেণির লোক বাংলাদেশে বসবাস করে, তাদের দেখতে বাংলাদেশি মনে হয়। কিন্তু আসলে তারা বাংলাদেশি নয়, তারা বাংলাদেশকে ভালোবাসে না। তারা মানুষবেশী শয়তান। এই দেশের শান্তি তারা পছন্দ করে না।’

তিনি বলেন, ‘খেয়াল করে দেখবেন তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময়ে তারা একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলো, হাদিকে হত্যা করল। আর এটার বদনাম চাপানোর চেষ্টা করছিল বিএনপির ওপর।’

‘তারেক রহমান আসবেন, একটা হত্যাকাণ্ড হলো। তারপর ধারাবাহিকভাবে কতগুলো ঘটনা ঘটল, মনে হলো সাজানো একটা ছক। এই ছকের মধ্য দিয়ে তারা এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চায়,’ যোগ করেন তিনি।

মির্জা আব্বাস আরও বলেন, ‘দেশের মঙ্গল বা শান্তি চায় না—এমন এক শ্রেণির লোক বাংলাদেশে বসবাস করে, তাদের দেখতে বাংলাদেশি মনে হয়। কিন্তু আসলে তারা বাংলাদেশি নয়, তারা বাংলাদেশকে ভালোবাসে না। তারা মানুষবেশী শয়তান। এই দেশের শান্তি তারা পছন্দ করে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘তারা ১৯৪৭ সালে পাকিস্তানকে পছন্দ করে নাই, পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল। এরপর বহু ঘটনা আছে। আজ তারা দাঁত-নখ বিস্তার করে দেশে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে, খুন-জখম-রাহাজানি শুরু করেছে।’

‘বাংলাদেশের মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে, পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে। আজকে দেশের সর্বত্র অসহায়ত্বের ধ্বণি শোনা যাচ্ছে। দেশের সাধারণ মানুষ অসহায় হয়ে গেছে,’ যোগ করেন তিনি।

‘দেশের মানুষ সব জানে ও বোঝে’ মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘এই সব ষড়যন্ত্রকারীদের ১৯৭১ সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ২০২৫ এ এসেও একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আমরা কোনোভাবে ক্ষুণ্ণ হতে দেবো না।’

LATEST POSTS

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।আজ রোববার সংবাদমাধ্যম বিবিসিএ তথ্য...

ইংল্যান্ডের সাবেক ব্যাটার রবিন স্মিথ আর নেই

ইংল্যান্ডের সাবেক ব্যাটার রবিন স্মিথ আর নেই। ৬২ বছর বয়সে তিনি মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাউন্টি দল হ্যাম্পশায়ার।১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত...

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করল অন্তর্বর্তী সরকার

বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও কার্যকর তদারকি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সরকার।এর মধ্য দিয়ে দেশের...

এআই কি আমাদের দক্ষতা কেড়ে নিচ্ছে

আমার বয়স ৫৬। আমাদের তরুণ বয়সে কর্মজীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ছিল না বলে অফিসের ‘বোরিং’ কাজগুলোই করতে হতো। এখন বুঝি, একজন মানুষের ক্যারিয়ার গড়ে তোলের...

Most Popular