Homeরাজনীতিসংকটকে যারা কাজে লাগাতে চায় তারা দেশের শত্রু: মির্জা ফখরুল

সংকটকে যারা কাজে লাগাতে চায় তারা দেশের শত্রু: মির্জা ফখরুল

-

দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ সম্পাদক নুরুল কবির এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তাদেরকে এই দেশের শত্রু বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মির্জা ফখরুল।

পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হলো।’

‘দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি’, বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘হাদি নির্বাচনে প্রার্থী ছিল। জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

‘হাদির আততায়ীর বিচার ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে।’

তিনি বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে।’

LATEST POSTS

পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক ইমরানের

তোশাখানা–২ মামলায় আদালতের দেওয়া কারাদণ্ডের রায়ের পর পাকিস্তানজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে তিনি ইসলামাবাদ হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল...

লড়াই করেও আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ

ইনফিনিক্স ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় দল ২-১ গোলে হেরেছে আজারবাইজানের কাছে। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই জয়ের মাধ্যমে শতভাগ সাফল্য...

জেনেভা ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী বুনিয়া সোহেল গুরুতর আহত

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক চোরাকারবারি বুনিয়া সোহেল গুরুতর আহত হয়েছেন।আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পের ভেতরে এ হামলার ঘটনা...

সুতা আমদানি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ, অসন্তুষ্ট পোশাক ব্যবসায়ীরা

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় নির্দিষ্ট কিছু ধরনের সুতার শুল্কমুক্ত আমদানি বন্ধের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে স্থানীয় স্পিনিং মিলগুলো। তবে তৈরি...

Most Popular