Homeসারাদেশজেনেভা ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী বুনিয়া সোহেল গুরুতর আহত

জেনেভা ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী বুনিয়া সোহেল গুরুতর আহত

-

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক চোরাকারবারি বুনিয়া সোহেল গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত সোহেল বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে সোহেলের ওপর হামলা হয়।

হাসপাতালে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন।

সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্র জানায়, সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় অন্তত ৩৮টি মামলা আছে। হত্যা, বিস্ফোরণ ও মাদক চোরাকারবারির অভিযোগে এসব মামলা করা হয়েছে।

চলতি বছরের শুরুতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু ছয় মাস কারাগারে থাকার পর সোহেল জামিনে মুক্ত হন।

এ বছরের মাঝামাঝি জেনেভা ক্যাম্পে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ক্যাম্পে অভিযান চালিয়ে তার ১৩ সহযোগীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

LATEST POSTS

লড়াই করেও আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ

ইনফিনিক্স ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় দল ২-১ গোলে হেরেছে আজারবাইজানের কাছে। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই জয়ের মাধ্যমে শতভাগ সাফল্য...

সুতা আমদানি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ, অসন্তুষ্ট পোশাক ব্যবসায়ীরা

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় নির্দিষ্ট কিছু ধরনের সুতার শুল্কমুক্ত আমদানি বন্ধের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে স্থানীয় স্পিনিং মিলগুলো। তবে তৈরি...

অপূর্ব ও বিন্দুর ওয়েব সিরিজ ‘হেডলাইন’

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু একসঙ্গে বহু নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন। দীর্ঘদিন পর আবার এই জুটিকে দেখা যাবে 'হেডলাইন' ওয়েব...

দারফুরের বাজারে ড্রোন হামলা, নিহত ১০

গৃহযুদ্ধে জর্জরিত সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি জনবহুল বাজারে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।আজ রোববার উদ্ধারকারীদের বরাত...

Most Popular