Homeখেলাধুলামোস্তাফিজ-রিশাদের তোপে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

মোস্তাফিজ-রিশাদের তোপে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

-

আগের দুই ম্যাচের মত এদিনও ঝড়ো শুরুর আভাস দিয়েছিলো আয়ারল্যান্ড, তবে দ্রুতই তাদের রাশ টেনে ধরেন বাংলাদেশের বোলাররা। দিনের আলোয় কিছুটা মন্থর উইকেটে এক ম্যাচ বিরতি দিয়ে একাদশে ফেরা লেগ স্পিনার রিশাদ হোসেন দেখান মুন্সিয়ানা। আইরিশদের  চেপে ধরে কাটারে বিপর্যস্ত করেন মোস্তাফিজুর রহমানও।

মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাটিং বেছে  কেবল ১১৭  রান করেছে আয়ারল্যান্ড। প্রতিপক্ষকে অল্প রানে আটকে দলের সফল বোলার মোস্তাফিজ, ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। লেগ স্পিনার রিশাদ ৪ ওভারে ২১ রান দিয়ে পান ৩ উইকেট।

এদিনও টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় আয়ারল্যান্ড, তবে আগের দুই ম্যাচের মত উড়তে পারেনি তারা। চতুর্থ ওভারে ১০ বলে ১৭ করে বোল্ড হয়ে যান টিম টেক্টর। ৩৮ রানে পড়ে তাদের প্রথম উইকেট। এরপর আর কোন জুটিই গড়তে পারেনি তারা। এরপরের সর্বোচ্চ জুটি আসে ৬ষ্ঠ উইকেটে ২০ রানের। জর্জ ডকরেল ও গ্যারেথ ডেলানি তাতে লাগান ২৩ বল। পাওয়ার প্লের পর ক্রমই স্থবির হয়ে পড়া সফরকারী দল হারায় একের পর এক উইকেট> 

টিম ওপেনে নেমে কিছু বড় শট খেলে ফিরলেও তার বড় ভাই হ্যারি টেক্টর থিতু হতে পারেননি। ৬ বলে ৫ রান করে মোস্তাফিজের বলে দুর্ভাগ্যের শিকার তিনি। প্রথম বলটি ঠেকিয়ে দিলেও তা এক বাউন্সে গিয়ে আঘাত হাতে স্টাম্পে। লোরকান টাকার, কার্টিস ক্যাম্পার দুজনেই ব্যর্থ। টাকার ফেরেন শেখ মেহেদীর শিকার হয়ে, ক্যাম্পারকে গুগলিতে বোল্ড করেন রিশাদ। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারী দল। সেখান থেকে তাদের আর ফেরা হয়নি। 

আইরিশদের ভরসা ছিলেন স্টার্লিং। তিনিই বাড়াচ্ছিলেন দলের রান। তবে লম্বা হয়নি তার ইনিংস। ২৭ বলে ৫ চার ১ ছয়ে ৩৮ রান করে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যান আয়ারল্যান্ড অধিনায়ক। নিজের শেষ ওভারে গ্যারেথ ডেলানিকেও তুলে নেন রিশাদ।  ১৮তম ওভারে এসে মোস্তাফি পর পর তুলে নেন মার্ক অ্যাডাইয়ার ও ম্যাথু হ্যামফ্রিসকে। শেষ ওভারে বেন হোয়াইটকে ছেঁটে ইনিংস মুড়ে দেন মোহাম্মদ সাইফুদ্দিন।

এই ম্যাচে পাঁচটি ক্যাচ ধরেন তানজিদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এটি।

LATEST POSTS

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলের বোমা হামলা

গাজায় নড়বড়ে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে মিসর ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটিতে একটি...

‘সরকারের ভেতর থেকে যোগসাজশ না থাকলে গণমাধ্যমের ওপর হামলা সহজ হতো না’

অন্তর্বর্তী সরকারের ছত্রছায়া না থাকলে বা সরকারের ভেতর থেকে যোগসাজশ না থাকলে গণমাধ্যমের ওপর হামলা করা সহজ হতো না বলে মনে করে তিন দলীয় গণতান্ত্রিক...

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় উপদেষ্টা পরিষদের সভায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ধর্ম উপদেষ্টা এএফএম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা...

চাঁদে মানুষ পাঠানোর দৌড়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে চীন

২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো, একটি চন্দ্রঘাঁটি তৈরি করা, তারপর মঙ্গল অভিযানের দিকে এগোনো—প্রায় তিন দশক ধরে পরিকল্পনা ও সক্ষমতা গড়ে তুলে মহাকাশে যুক্তরাষ্ট্রের...

Most Popular