Homeখেলাধুলাতানজিদের ফিফটিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

তানজিদের ফিফটিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

-

বোলিংয়েই কাজ অনেকটা সেরে রেখেছিলেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা। মামুলি লক্ষ্যে নেমে পঞ্চাশ রানের ভেতর দুই উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ব্যাটের ধারে পাত্তা পায়নি আয়ারল্যান্ড। অনায়াস জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে। মাত্র ১১৮ রানের লক্ষ্য স্বাগতিক দল পেরিয়েছে  ৩৮  বল আগে। ৩৪ বলে ফিফটি করা তানজিদ অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৫ আনে, ২৬ বলে ৩৩ করেন পারভেজ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।   

রান তাড়ায় তানজিদের সঙ্গে ওপেন করতে পাঠানো হয় সাইফ হাসানকে। এই সিরিজে রান না পাওয়া সাইফ ওপেন করতে নেমেও আলো ছড়াতে পারেননি। ১ ছয়, ২ চারে ঝলকের আভাস দিয়েও থেমে যান ১৯ রানে। ক্রেইগ ইয়ংয়ের বলে তার বিদায়ের পর ক্রিজে এসেই বাউন্ডারি পাওয়া লিটন দাস আউট হন ছক্কা মারার চেষ্টায়। হ্যারি টেক্টরের বলে সহজেই ধরা দেন স্কয়ার লেগে, করেন ৬ বলে ৭ রান।

৪৬ রানে দুই উইকেট হারালেও দলের উপর চাপের কিছু ছিলো না। এমনিতে নিয়মিত দুই ওপেনার তানজিদ ও পারভেজ জুটি বাঁধেন তৃতীয় উইকেটে, অনায়াসে রান আনতে থাকেন তারা। চোখের পলকে লক্ষ্যের দিকে এগুতে থাকে দল। ৫০ বলে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে কাজ সেরে ফেলেন তারা।

(বিস্তারিত আসছে)

LATEST POSTS

তানিন ফার্নিচারের ব্যবসায়িক সম্মেলন

গত এক বছরের সাফল্য উদযাপন ও আগামী বছরের পরিকল্পনা তুলে ধরতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠান তানিন ফার্নিচারের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,...

শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু, নায়িকা জ্যোতির্ময়ী-ফারিণ-সাবিলা

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা 'প্রিন্স' নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলেছিল। এমনকি ভিসা জটিলতায় শুটিং শুরু নিয়ে সংশয় ছিল। কারণ দেশের বাইরেও...

আরেক দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।তোশাখানা-২ দুর্নীতি মামলায় আজ শনিবার রাওয়ালপিন্ডির বিশেষ আদালতে এই...

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, জানালেন ডা. জাহিদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এবং তিনি ঠিকভাবে চিকিৎসা নিচ্ছেন। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড...

Most Popular