Homeরাজনীতি২৫ ডিসেম্বর দুপুর ১২টায় ঢাকায় নামবেন তারেক রহমান, সংবর্ধনার প্রস্তুতি

২৫ ডিসেম্বর দুপুর ১২টায় ঢাকায় নামবেন তারেক রহমান, সংবর্ধনার প্রস্তুতি

-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন। সেদিনই তার জন্য একটি সংবর্ধনার আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘আজ আমরা সরেজমিন বিমানবন্দরে যেখানে তারেক রহমান অবতরণ করবেন সে জায়গা, কোথা থেকে গাড়িতে উঠবেন এবং সব রাস্তা পরিদর্শন করেছি। যেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন, বাসায় যাবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা তারেক রহমানের আগমন নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করতে গিয়েছিলাম। তার নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আমাদের নিরাপত্তা টিম কথা বলেছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন আসবেন আমাদের সংগঠনের কর্মীরা তাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। আমরা চাই যেন তার প্রত্যাবর্তনটি ঐতিহাসিক হয়। সেজন্য স্মরণীয় করে রাখার জন্যই আমাদের আয়োজন হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি অবতরণ করবেন। এরপর তাকে একটি সংবর্ধনা দেওয়া হবে।’

সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সালাহউদ্দিন ছাড়াও ছিলেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ পাভেল, তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রি. জে. (অব.) শামছুল ইসলাম।

LATEST POSTS

‘সরকারের ভেতর থেকে যোগসাজশ না থাকলে গণমাধ্যমের ওপর হামলা সহজ হতো না’

অন্তর্বর্তী সরকারের ছত্রছায়া না থাকলে বা সরকারের ভেতর থেকে যোগসাজশ না থাকলে গণমাধ্যমের ওপর হামলা করা সহজ হতো না বলে মনে করে তিন দলীয় গণতান্ত্রিক...

মোস্তাফিজ-রিশাদের তোপে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

আগের দুই ম্যাচের মত এদিনও ঝড়ো শুরুর আভাস দিয়েছিলো আয়ারল্যান্ড, তবে দ্রুতই তাদের রাশ টেনে ধরেন বাংলাদেশের বোলাররা। দিনের আলোয় কিছুটা মন্থর উইকেটে এক ম্যাচ...

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় উপদেষ্টা পরিষদের সভায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ধর্ম উপদেষ্টা এএফএম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা...

চাঁদে মানুষ পাঠানোর দৌড়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে চীন

২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো, একটি চন্দ্রঘাঁটি তৈরি করা, তারপর মঙ্গল অভিযানের দিকে এগোনো—প্রায় তিন দশক ধরে পরিকল্পনা ও সক্ষমতা গড়ে তুলে মহাকাশে যুক্তরাষ্ট্রের...

Most Popular