Homeবিনোদনকোরিয়ার কিংবদন্তি অভিনেতা আং সাং-কি মারা গেছেন

কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আং সাং-কি মারা গেছেন

-

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা আং সাং-কি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দেশটির সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গত ৩০ ডিসেম্বর বাড়িতে খাবার খাওয়ার সময় হঠাৎ জ্ঞান হারান। এরপর তিনি ছয় দিন অচেতন অবস্থায় হাসপাতালে ছিলেন।

আং সাং-কি ২০১৯ সাল থেকে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। তবে সম্প্রতি অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

আধুনিক কোরিয়ান সিনেমার অন্যতম পথিকৃৎ আং সাং-কি। নিজের নম্র আচরণের জন্য সবার প্রিয় হয়ে উঠেছিলেন এই অভিনেতা।

তিনি কিম কি-ইয়ং পরিচালিত দ্য টোয়াইলাইট ট্রেন (১৯৫৭) চলচ্চিত্রে শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং প্রায় সাত দশক ধরে ১৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন।

LATEST POSTS

যুদ্ধবিধ্বস্ত গাজায় ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ শীতকালীন ঝড়

গাজায় আশ্রয়হীন হয়ে পড়া লক্ষাধিক ফিলিস্তিনির দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে শীতকালীন ঝড়-বৃষ্টি। ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে বলছে, ইসরায়েলের বিধিনিষেধের কারণে অবরুদ্ধ এই ভূখণ্ডে জীবনরক্ষাকারী আশ্রয়...

‘হাদির অস্ত্রোপচার প্রয়োজন, চিকিৎসা সিঙ্গাপুর বা যুক্তরাজ্যে হতে পারে’

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার অপেক্ষায় আছেন চিকিৎসকেরা। এরপরই তার অস্ত্রোপচার করা হবে।ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে দেওয়া...

বাজিয়ে দেখার কথা বলে দলে নিলেও কেন বাইরে অঙ্কন? 

বিশ্বকাপের প্রস্তুতি ভাবনায় মাহিদুল ইসলাম অঙ্কনকে বাজিয়ে দেখতে নেওয়া হয়েছিলো আয়ারল্যান্ড সিরিজের দলে। টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেলেও একাদশে নামা হয়নি তার। শেষ ম্যাচে তাকে রেখে...

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।আজ শনিবার বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর এলাকায় ৭০ নম্বর পিলারের কাছে ভারতের সীমান্তের...

Most Popular