Homeরাজনীতিগোলাম আযম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়, প্রশ্ন মির্জা আব্বাসের

গোলাম আযম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়, প্রশ্ন মির্জা আব্বাসের

-

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও তার সহযোগীরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

‘বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে’ উল্লেখ করে তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু তাদের কাছে জানতে চাই।

আজ মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন তোলেন। এর আগে দলের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীরা জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মির্জা আব্বাস বলেন, এই দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি—১৯৪৭ সাল, ১৯৭১ সাল, এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই। তারা দেশের স্বাধীনতা চায় নাই। এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক, অশান্তির বাংলাদেশ থাকুক।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৭১ এবং ২৪ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজিত। একাত্তরের সাথে চব্বিশের কোনো তুলনা হয় না এবং হওয়ার কোনো সম্ভাবনাও নাই।’

LATEST POSTS

বাশার আল আসাদ: সিরিয়াকে ধ্বংসের পর এবার চিকিৎসা পেশায়?

ঘটনাটি ২০১১ সালের। একদল শিশু তাদের স্কুল মাঠে বড় বড় অক্ষরে একটি সতর্ক বার্তা লিখেছিল। তাতে বলা হয়েছিল, 'ডাক্তার সাহেব এবার তোমার পালা'! এরপর একে...

ক্রিকেটই যখন পরিবারের ভাষা

বাবা টুকটাক ক্রিকেট খেলতেন, চার ভাই-বোনের সবাই ক্রিকেট খেলেন। হ্যারি আর টিম টেক্টর একসঙ্গে মিলেই আয়ারল্যান্ডের পুরুষ দলের ব্যাটিং সামলাচ্ছেন, তাদের ভোন অ্যালিস ঠাঁই করেছেন...

ব্র্যাক ব্যাংক–দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড পেলেন ৩ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠান

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে ব্যতিক্রমী ভূমিকা রাখায় চার প্রতিষ্ঠান ও তিনজন উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংক–দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড।আজ শনিবার দশমবারের মতো...

আত্মকেন্দ্রিক সময়ে কেমন উৎসব ঈদ

ঈদ মানে যে খুশি, সে তো আমরা জেনে ফেলি বাল্যকালেই। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ—এই গান এখন কতটা গাওয়া হয় জানি না, আমাদের...

Most Popular