Homeসারাদেশকারাবন্দি হলমার্ক এমডি তানভীরের মৃত্যু

কারাবন্দি হলমার্ক এমডি তানভীরের মৃত্যু

-

কারাবন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাত-উল-ফরহাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি রোগ, ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। দুপুরে অসুস্থতা বেড়ে গেলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল ৪টায় ঢামেকে ভর্তি করা হয় তানভীর মাহমুদকে। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অসুস্থ অবস্থায় আজ বিকেল ৪টার দিকে তানভীর মাহমুদকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

গত বছরের ১৯ মার্চ সোনালী ব্যাংকের সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই মামলায় কারাভোগ করছিলেন তানভীর মাহমুদ। এছাড়া সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলার প্রধান আসামি ছিলেন তিনি।

 

LATEST POSTS

শেষ হলো বাণিজ্য মেলা, ৮ দেশ থেকে ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে আটটি দেশ থেকে ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন...

জোভান ও তটিনীর ‘সম্পর্কের গল্প’

গত ঈদুল ফিতরে দর্শকদের মন জয় করেছিল ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী জুটির ইউটিউব ফিল্ম 'তোমাদের গল্প'। আট মাসে এই ফিল্মটি দেখা হয়...

সিরিয়াসহ ৭ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, তালিকায় যারা

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের তালিকা দীর্ঘ হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন করে সিরিয়াসহ সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে। রয়টার্সের...

‘পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের পেছনে দাঁড়িয়েছিল’

ভারত ১৯৬৫ সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য একাত্তরে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পেছনে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম...

Most Popular