Homeআন্তর্জাতিকইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার বিমান হামলা, আহত ৩২ 

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার বিমান হামলা, আহত ৩২ 

-

দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া শহর এবং এর আশপাশে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ টেলিগ্রামে লিখেছেন, আহত সবাই শহর এবং এর আশপাশের এলাকার বাসিন্দা।

উদ্ধারকারী সংস্থাগুলো জানায়, আবাসিক ফ্ল্যাট, একটি বাড়ি ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

ঘটনাস্থলে থাকা এএফপি সাংবাদিকরা দেখতে পান, বহুতল আবাসিক ভবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন, আর সেখান থেকে কালো ধোঁয়া আকাশে উড়ছে।

ফেদোরভ জানান, জাপোরিঝঝিয়ার দক্ষিণে কুশুহুম এলাকায় একটি বেসামরিক গাড়িতে রুশ ড্রোন হামলায় আরও দুইজন আহত হয়েছেন।

শিল্পনগরী জাপোরিঝিয়ার যুদ্ধের আগে জনসংখ্যা ছিল প্রায় ৭ লাখ ১০ হাজার। শহরটি ফ্রন্টলাইন থেকে প্রায় ২৭ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে শহরটি নিয়মিত রুশ হামলার লক্ষ্য হয়ে আসছে।

২০২২ সালের শেষ দিকে ক্রেমলিন দাবি করে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের আরও তিনটি অঞ্চলের সঙ্গে এই বৃহত্তর অঞ্চলটিকেও তারা নিজেদের সঙ্গে সংযুক্ত করেছে।

নতুন এই হামলা এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে ইউক্রেনকে শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। সমালোচকদের মতে, এসব প্রস্তাব ক্রেমলিনের জন্যই বেশি সুবিধাজনক।

LATEST POSTS

২০২৬ সালে ওটিটিতে যেসব সিনেমা-সিরিজ আসবে

ওটিটি প্ল্যাটফর্ম হইচই, চরকি, আইস্ক্রিন ও বঙ্গবিডিতে গত বছর যেসব বাংলা ওয়েব সিরিজ, শর্টফিল্ম ও চলচ্চিত্র মুক্তি পেয়েছে, তার মধ্যে আলোচনায় ছিল হাতে গোনা কয়েকটি...

বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, পুরস্কার তারেক রহমানের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 'আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা' শুরু হয়েছে। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২৫...

ছক্কার রাজা এখন রোহিত শর্মা

রোহিত শর্মা শুধু রান সংগ্রহ করেননি, ছিলেন বোলারদের দুঃস্বপ্ন, আর মাঠজুড়ে ছক্কার ঝড় তোলা এক ঠাণ্ডা মাথার হত্যাকারী। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি...

শাহবাগে প্রতিবাদী গানের অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলার অভিযোগ

সারাদেশে বাউলদের ওপর হামলা ও কারাবন্দি বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত প্রতিবাদী গানের অনুষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে।আজ শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের...

Most Popular