Homeসারাদেশধামরাইয়ে রাস্তার পাশে বাসে আগুন

ধামরাইয়ে রাস্তার পাশে বাসে আগুন

-

ঢাকার ধামরাইয়ে একটি শাখা সড়কের পাশে পার্ক করে রাখা যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

তিনি বলেন, সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকায় ভুট্টা মিলের পাশে সুয়াপুর থেকে খড়ারচর সড়কের এক পাশে নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পার্ক করা ছিল। 

তিনি আরও বলেন, রাত ১২ টার দিকে ওই বাসের ভেতরের অংশে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা বিষয়টি ধামরাই থানা পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিসকে জানান। 

এ ছাড়া নিজেরাই পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের ভেতরের সব আসন, জানালা পুড়ে গেছে বলেও জানান তিনি।

ওসি বলেন, বাসের মালিকপক্ষের দাবি, চালক বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে বাসায় চলে যাওয়ার পর দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে।

LATEST POSTS

‘বিশ্বকাপে খেলতে হলে সম্পূর্ণ ফিট থাকতে হবে ভিনিসিয়ুসকে’

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়ে দিলেন, আগামী বছরের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে ভিনিসিয়ুস জুনিয়রকে হতে হবে পুরোপুরি ফিট। তিনি আবারও মনে...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিকরা, পণ্য ওঠা-নামা বন্ধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আট ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক ও কর্মচারীরা। আজ...

এআই নির্ভর হয়ে পড়ছে কে-পপ!

দক্ষিণ কোরিয়ার কে-পপ ইন্ডাস্ট্রি এখন স্পষ্টভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগে ঢুকে পড়েছে। ভার্চুয়াল আইডল, কণ্ঠ নকল করার প্রযুক্তি (ভয়েস ক্লোনিং) ও রোবট পারফর্মার—সবই এখন কে-পপের...

গ্রেপ্তারের সময় মারধরের ফলে হাসপাতালে ইরানের নার্গিস মোহাম্মদী

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে গত সপ্তাহে গ্রেপ্তারের সময় মারধর করার ফলে তাকে দুবার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।পরিবারের সঙ্গে গত রোববার এক...

Most Popular