Homeসারাদেশশিক্ষার্থী খুন, পরে থানায় চাইনিজ কুড়াল নিয়ে বন্ধুর আত্মসমর্পণ

শিক্ষার্থী খুন, পরে থানায় চাইনিজ কুড়াল নিয়ে বন্ধুর আত্মসমর্পণ

-

ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসীর ফাহিম (২২) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর কুড়াল নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন নিহতের বন্ধু অনিক। নিহত ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের রেজাউল ইসলাম বাদল মিয়ার ছেলে। আর অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকের কাছে চাইনিজ কুড়াল দিয়ে ফাহিমের ওপর হামলা চালান অনিক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি বলেন, রাত ৯টার দিকে রক্তমাখা কুড়াল হাতে থানায় এসে অনিক জানান, তিনি তার বন্ধু ফাহিমকে হত্যা করেছেন। পুলিশ তখনই তাকে আটক করে এবং তার দেখানো স্থানে গিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক অনিককে জিজ্ঞাসাবাদ চলছে।

নিহত ফাহিমের পরিবার জানায়, তিনি মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। চার মাস আগে ছুটিতে দেশে আসেন। দ্রুত তার মালয়েশিয়ায় ফেরার কথা ছিল। তারা অভিযোগ করেন, অনিক পরিকল্পনা করে ফাহিমকে হত্যা করেছেন।

LATEST POSTS

বুদ্ধিজীবীদের আল-বদর না, হত্যা করেছে পার্শ্ববর্তী দেশের লোকজন: বিএনপি নেতা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের 'আল-বদর, আল-শামস' নয়, পার্শ্ববর্তী দেশের লোকেরা হত্যা করেছে।বুদ্ধিজীবী হত্যার...

আইপিএল নিলাম: মোস্তাফিজুরের ভিত্তি মূল্য ২ কোটি রুপি, সাকিবের ১ কোটি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএল ২০২৬ নিলামে বিদেশি তালিকার শীর্ষ আকর্ষণ হয়ে উঠতে চলেছেন। ডেথ ওভারে তার বৈচিত্র্যময় বোলিংয়ের...

৭ মাসে প্রায় ৪ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজার থেকে মোট ৩ দশমিক ৯৩ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।আজ পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা...

কানাডায় যেমন আছেন কুমার বিশ্বজিৎ

'তোরে পুতুলের মতো করে সাজিয়ে, হৃদয়ের কোঠরে রাখব'— গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বাংলাদেশের সংগীত জগতের অতি পরিচিত একটি নাম, কুমার বিশ্বজিৎ। এদেশের বাংলা গানকে বিশ্বের অনেক...

Most Popular